ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিপিএলে নতুন চমক: খেলতে আসনে তারকা অলরাউন্ডার মঈন আলী

২০২৫ ডিসেম্বর ১৪ ১০:০৯:৫৩

বিপিএলে নতুন চমক: খেলতে আসনে তারকা অলরাউন্ডার মঈন আলী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরকে আরও আকর্ষণীয় করে তুলতে বড় নাম যুক্ত করেছে নবাগত ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মঈন আলীকে দলে ভেড়ানোর বিষয়টি শনিবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

৩০ নভেম্বর অনুষ্ঠিত বিপিএলের প্লেয়ার ড্রাফটের আগেই শক্ত ভিত গড়ে তোলে সিলেট টাইটান্স। দেশি ক্রিকেটারদের মধ্যে তারা আগে থেকেই নিশ্চিত করে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে। বিদেশি তারকা হিসেবে সরাসরি চুক্তিতে দলে নেওয়া হয় মোহাম্মদ আমির ও সায়েম আইয়ুবকে।

নিলামে আরও চমক দেখিয়ে সিলেট দলে ভিড়িয়েছে আফিফ হোসেন, রনি তালুকদার, ইবাদত হোসেন, মুমিনুল হকসহ একাধিক অভিজ্ঞ ক্রিকেটারকে। বিদেশিদের তালিকায় আছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও অ্যারন জোন্স।

এরই মধ্যে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে ৪ জানুয়ারির পর বিপিএলে সিলেট টাইটান্সের জার্সিতে মাঠে নামবেন মঈন আলী। ব্যাটে-বলে সমান দক্ষ এই অলরাউন্ডারের অন্তর্ভুক্তি সিলেটের দলকে বাড়তি ভারসাম্য দেবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।

শক্তিশালী কোচিং স্টাফ

সিলেট টাইটান্সের কোচিং প্যানেলও বেশ শক্তিশালী।

প্রধান কোচ: সোহেল ইসলাম

ব্যাটিং কোচ: ইমরুল কায়েস

সিনিয়র সহকারী কোচ: মাহমুদ ইমন

পেস বোলিং কোচ: সৈয়দ রাসেল

স্পিন বোলিং কোচ: এনামুল হক জুনিয়র

ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ এই কোচিং প্যানেল দলটিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদী সমর্থকেরা।

সিলেট টাইটান্স স্কোয়াড (সংক্ষেপে)

সরাসরি চুক্তি:মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, সায়েম আইয়ুব, মোহাম্মদ আমির, মঈন আলী

নিলাম থেকে নেওয়া খেলোয়াড়দের মধ্যে:আফিফ হোসেন, রনি তালুকদার, মুমিনুল হক, ইবাদত হোসেন, জাকির হাসান, খালেদ আহমেদ, অ্যাঞ্জেলো ম্যাথিউস, অ্যারন জোন্সসহ অনেকে।

সব মিলিয়ে মঈন আলীর অন্তর্ভুক্তিতে বিপিএল ও সিলেট টাইটান্স—দুটোই পেল বাড়তি রোমাঞ্চ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ