ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
বিপিএলে যে দলের হয়ে খেলতে আসছেন মঈন আলী ও হেটমায়ার
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫–এর নিলাম অনুষ্ঠিত হয়েছে ৩০ নভেম্বর। তবে নিলামের আগে থেকেই এবারের টুর্নামেন্টের নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স গুছিয়ে নিতে শুরু করে দল। দেশি ক্রিকেটারদের মধ্যে তারা ইতিমধ্যেই দলে ভিড়িয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও স্পিনার নাসুম আহমেদকে।
বিদেশি কোটায় তারা প্রথমেই চুক্তিবদ্ধ হয় পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির এবং তরুণ ক্রিকেটার সাইম আইয়ুবের সঙ্গে। নিলামেও দলটি বেশ কিছু চমক দেখায়—দলে নেয় জাতীয় দলের অভিজ্ঞ ও সম্ভাবনাময় ক্রিকেটার আফিফ হোসেন, রনি তালুকদার, ইবাদত হোসেন, মুমিনুল হকসহ আরও অনেকে। বিদেশিদের মধ্যে যোগ দেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং আমেরিকান তারকা অ্যারন জোন্স।
সিলেটে বড় চমক: আসছেন মঈন আলী!
ফ্র্যাঞ্চাইজিটির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে—ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে ৪ জানুয়ারির পর সিলেট টাইটান্সের হয়ে মাঠে নামতে দেখা যাবে তাকে।
এতেই শেষ নয়—যদি দলটি সেমি–ফাইনালে উঠতে পারে, তবে আরও এক বড় তারকা শিমরন হেটমায়ারও যোগ দিতে পারেন দলে। দুজনেই মাঠে নামলে সিলেট টাইটান্সের শক্তি কয়েকগুণ বেড়ে যাবে।
শক্তিশালী কোচিং স্টাফ: ব্যাটিং কোচ ইমরুল, প্রধান কোচ সোহেল ইসলাম
সিলেট টাইটান্স শুধু স্কোয়াড শক্তিশালী করেনি, পাশাপাশি কোচিং প্যানেলেও এনেছে বড় পরিবর্তন।
প্রধান কোচ: সোহেল ইসলাম ব্যাটিং কোচ: জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সিনিয়র সহকারী কোচ: মাহমুদ ইমন (নারী দলের সাবেক প্রধান কোচ) পেস বোলিং কোচ: সৈয়দ রাসেল (ঢাকা প্লাটুন ও স্ট্রাইকার্সে কোচিং অভিজ্ঞতা আছে) স্পিন বোলিং কোচ: এনামুল হক জুনিয়র (২০০৫ জিম্বাবুয়ের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের সদস্য) সিলেট টাইটান্স স্কোয়াড (সরাসরি চুক্তি + নিলাম থেকে) সরাসরি চুক্তি
নাসুম আহমেদ
মেহেদী হাসান মিরাজ
সাইম আইয়ুব
মোহাম্মদ আমির
মঈন আলী (সম্ভাব্য)
নিলাম থেকে দলে যুক্ত ক্রিকেটাররাস্থানীয় ক্রিকেটার
পারভেজ হোসেন – ৩৫ লাখ
খালেদ আহমেদ – ৪৭ লাখ
আফিফ হোসেন – ২২ লাখ
রনি তালুকদার – ২২ লাখ
জাকির হাসান – ২২ লাখ
রুয়েল মিয়া – ২৩ লাখ
আরিফুল ইসলাম – ২৬ লাখ
ইবাদত হোসেন – ২২ লাখ
শহিদুল ইসলাম – ১৪ লাখ
রাহাতুল ফেরদৌস জাভেদ – ১৪ লাখ
তৌফিক খান তুষার – ১৪ লাখ
মুমিনুল হক – ২২ লাখ
রবিউল ইসলাম রবি – ১১ লাখ
বিদেশি ক্রিকেটার
অ্যাঞ্জেলো ম্যাথিউস – ৩৫ হাজার ডলার
অ্যারন জোন্স – ২০ হাজার ডলার
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)