ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সৌন্দর্যচর্চার ছলে শরীরে বিষ, কিছু প্রসাধনী বাড়াচ্ছে হরমোনের ঝুঁকি
নিত্যদিন সাজগোজের নানা পণ্য ব্যবহার করেন প্রায় সকলেই। নতুন ব্র্যান্ডের বিজ্ঞাপন দেখে ত্বক বা চুলের যত্নে অনেকেই বারবার পণ্য বদলান। কিন্তু মুখে বা চুলে যা মাখছেন, সেগুলো কতটা নিরাপদ—তা কি ভেবে দেখেন? সাম্প্রতিক গবেষণা বলছে, রূপচর্চার কিছু সাধারণ ভুল থেকেও মহিলাদের হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে।
এন্ডোক্রিন সোসাইটি-র প্রকাশিত এক গবেষণাপত্রে দাবি করা হয়েছে, প্রতিদিন ব্যবহৃত কিছু প্রসাধনী ও স্কিনকেয়ার উপাদান শরীরে হরমোন ক্ষরণে বাধা তৈরি করতে পারে। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন থেকে শুরু করে থাইরয়েড—গুরুত্বপূর্ণ বহু হরমোনই এর প্রভাবে অস্থির হয়ে যেতে পারে।
কোন কোন রূপচর্চার ভুলে হরমোনে গোলমাল হয়?চড়া গন্ধের সুগন্ধি
অনেকে সরাসরি ত্বকে পারফিউম বা ডিয়ো লাগান। বেশ কিছু সুগন্ধিতে থাকে ফথ্যালেটস, যা সুগন্ধ দীর্ঘক্ষণ রাখতে সাহায্য করলেও শরীরের এন্ডোক্রিন গ্রন্থির কাজে বাধা দেয়। নিয়মিত ব্যবহারে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন ও থাইরয়েড হরমোনের তারতম্য দেখা দিতে পারে।
উচ্চ এসপিএফ-যুক্ত সানস্ক্রিনসানস্ক্রিনে ব্যবহৃত অক্সিবেঞ্জোন, অক্টিনোক্সেট, অ্যাভোবেঞ্জোন—এসব রাসায়নিক UV রশ্মি থেকে রক্ষা করলেও শরীরে ঢুকে ইস্ট্রোজেনের কার্যকারিতা কমাতে পারে। বিশেষ করে এক্সিবেঞ্জোনের মাত্রা বেশি থাকলে হরমোনে অস্থিরতা দেখা দিতে পারে।
অতিরিক্ত ‘এক্সফোলিয়েশন’প্রতিদিন স্ক্রাব করা ত্বকের প্রাকৃতিক প্রতিরক্ষামূলক স্তর নষ্ট করে। এতে বাড়ে প্রদাহ ও স্ট্রেস হরমোন কর্টিসল, যা বাড়তি মাত্রায় নিঃসৃত হলে অন্য হরমোনগুলির ওপরও প্রভাব ফেলে।
সিন্থেটিক রেটিনয়েডরেটিনয়েড-যুক্ত অ্যান্টি-এজিং পণ্য বয়সের ছাপ কমালেও বেশি ব্যবহার করলে শরীরে হরমোনের গোলমাল দেখা দিতে পারে। বিশেষ করে গর্ভাবস্থায় রেটিনয়েড ব্যবহার বিপজ্জনক—ডাক্তাররাও তা বারণ করেন।
অ্যান্টি-এজিং মেকআপ পণ্যকিছু পণ্য ধাতব পাত্রে থাকে, যেখানে থাকতে পারে আর্সেনিক বা ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম সরাসরি থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে।
এসেনশিয়াল অয়েলএসেনশিয়াল অয়েল সরাসরি ব্যবহার করা ঠিক নয়। ল্যাভেন্ডার ও টি ট্রি অয়েলের অতিরিক্ত ব্যবহার মহিলাদের ইস্ট্রোজেন ও থাইরয়েড হরমোনে ব্যাঘাত ঘটাতে পারে। তাই ক্যারিয়ার অয়েলের সঙ্গে সঠিক অনুপাতে মিশিয়ে ব্যবহার করা জরুরি।
বিশেষজ্ঞদের মত, রূপচর্চার উপকরণ কেনার আগে উপাদান তালিকা দেখা, ত্বকের ধরন অনুযায়ী পণ্য বাছাই ও পরিমিত ব্যবহার—এই তিনটিই হরমোনকে সুরক্ষিত রাখার মূল চাবিকাঠি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?