ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন অভিষেক শর্মা

২০২৫ ডিসেম্বর ০৭ ১৩:০৩:২৫

ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন অভিষেক শর্মা

ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা অভিষেক শর্মা আবারও ইতিহাস গড়ে দিলেন। শনিবার (৬ ডিসেম্বর) হায়দরাবাদে সৈয়দ মুশতাক আলি ট্রফির এলিট গ্রুপ ‘সি’-ম্যাচে সার্ভিসেসের বিপক্ষে অভিষেক ২৩ বছর বয়সে এক ক্যালেন্ডার বছরে ১০০ টি-টোয়েন্টি ছক্কা হাঁকানো প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে নিজের নাম রেকর্ডবইয়ে লিখলেন।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকা অভিষেকের দ্বিতীয় ছক্কার মুহূর্তেই নিশ্চিত হয় নতুন রেকর্ডের জন্ম। তিনি শেষ পর্যন্ত ৩৪ বলে ৬২ রান করেন, যার মধ্যে ৮ চার এবং ৩ ছক্কা ছিল।

চলতি বছরে অভিষেকের ছক্কার সংখ্যা সত্যিই বিস্ময়কর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৭ ম্যাচে ৪৭ ছক্কা, আইপিএল ২০২৫-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৪ ম্যাচে ২৮ ছক্কা এবং সৈয়দ মুশতাক আলি ট্রফিতে মাত্র ৬ ম্যাচে ২৬ ছক্কা হাঁকিয়েছেন। মোট মিলিয়ে ২০২৫ সালে ৩৭ ম্যাচে তার ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ১০১।

ভারতের পূর্ববর্তী রেকর্ডও অভিষেকেরই ছিল। ২০২৪ সালে তিনি ৮৭ টি-টোয়েন্টি ছক্কা হাঁকিয়েছিলেন। তার আগে জাতীয় রেকর্ডটি ছিল সূর্যকুমার যাদবের, যিনি ২০২২ সালে ৮৫ ছক্কা করেছিলেন।

বিশ্বজুড়ে এক বছরে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের মালিক নিকোলাস পুরান, যিনি ২০২৪ সালে ১৭০ ছক্কা মেরেছিলেন। এছাড়া, টি-টোয়েন্টির কিং ক্রিস গেইল প্রথমে ২০১১ সালে ১০০ ছক্কার ম্যাজিক ফিগার ছুঁয়েছিলেন।

২০২৫ সালে বিশ্বজুড়ে শীর্ষে আছেন অস্ট্রিয়ার করণবীর সিং, ৩২ ম্যাচে ১২২ ছক্কা হাঁকিয়েছেন। ভারতের সামনে এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাকি আছে। সেখানে মাত্র ৩টি ছক্কা হাঁকালেও অভিষেক হতে পারেন দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার, যিনি এক বছরে ৫০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছক্কা হাঁকাবেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ