ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ব্রাজিলের জন্য বিশ্বকাপে কঠিন পরীক্ষা! কে হতে চলেছে তাদের দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষ

২০২৫ ডিসেম্বর ০৭ ১২:৪১:৪৮

ব্রাজিলের জন্য বিশ্বকাপে কঠিন পরীক্ষা! কে হতে চলেছে তাদের দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষ

আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এখনও টুর্নামেন্টে ছয় মাস বাকি থাকলেও ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। গতকাল অনুষ্ঠিত গ্রুপ ড্রয়ের পরই ভক্তরা নিজেদের পছন্দের দল নিয়ে অংক কষতে শুরু করেছেন।

‘সি’ গ্রুপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে রয়েছে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। গ্রুপের সেরা দুই দল দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে। এ ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ব্রাজিল ও মরক্কো। বড় কোনো অঘটন না ঘটলে এই দুই দলই পরবর্তী রাউন্ডে পৌঁছাবে।

ব্রাজিলিয়ান কোচ আনচেলত্তি মরকোকে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে দেখছেন। তার ভাষ্য, “তিনটি ম্যাচই আমাদের জিততে হবে। মরকো শক্তিশালী, তবে আত্মবিশ্বাসী থাকতে হবে। শুরুটা ভালো হলে পুরো টুর্নামেন্টে আত্মবিশ্বাস তৈরি হবে।”

গ্রুপ পর্ব পার করলেও দ্বিতীয় রাউন্ডে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে ব্রাজিলের জন্য। কারণ, তাদের খেলতে হবে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন বা রানার্স-আপ দলের সঙ্গে। ‘এফ’ গ্রুপে রয়েছে নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া এবং আলবেনিয়া/পোল্যান্ড/সুইডেন বা ইউক্রেনের একজন।

এই গ্রুপের ফেভারিট হলো নেদারল্যান্ডস, যারা গত বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেছিল। অন্যদিকে জাপানও দ্বিতীয় রাউন্ডে কঠিন চ্যালেঞ্জ দিতে প্রস্তুত। গত মাসে ঘরের মাঠে ব্রাজিলকে হারানো জাপান, দ্বিতীয় রাউন্ডে তাদের কাছে কঠিন পরীক্ষা হবে।

ফলে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল ও রানার্স-আপ জাপান হলে যুক্তরাষ্ট্রের হাউসটনে ৭৬তম ম্যাচে দুই দল মুখোমুখি হবে। আর যদি নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন এবং ব্রাজিল রানার্স-আপ হয়, তাহলে ৭৫তম ম্যাচে ব্রাজিলের পরীক্ষা হবে ইউরোপীয় ফুটবলের সঙ্গে।

ব্রাজিলের গ্রুপ সি–এর সম্ভাব্য সূচি

১৩ জুন: ব্রাজিল বনাম মরকো (বস্টন বা নিউ জার্সি; চূড়ান্ত ভেন্যু ফিফা জানাবে)

১৯ জুন: ব্রাজিল বনাম হাইতি (বস্টন বা ফিলাডেলফিয়া)

২৪ জুন: ব্রাজিল বনাম স্কটল্যান্ড (মায়ামি বা আটলান্টা)

দ্বিতীয় রাউন্ডের সম্ভাব্য ব্রাজিলের প্রতিপক্ষ

৩০ জুন: ব্রাজিল বনাম জাপান (ব্রাজিল চ্যাম্পিয়ন, জাপান রানার্স-আপ)

৩০ জুন: ব্রাজিল বনাম নেদারল্যান্ডস (নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন, ব্রাজিল রানার্স-আপ)

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত