ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

আইপিএল মিনি নিলামে বড় পরিবর্তন

২০২৫ ডিসেম্বর ০৬ ১৭:৩৮:৩৭

আইপিএল মিনি নিলামে বড় পরিবর্তন

আইপিএল মিনি নিলামকে ঘিরে ইতোমধ্যেই উত্তেজনা তুঙ্গে। আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে রঙিন এই নিলামের মঞ্চ, যেখানে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে মোট খালি স্লট রয়েছে ৭৭টি। এর মধ্যে বিদেশি খেলোয়াড়দের জন্য সুযোগ মাত্র ৩১টি। ফলে নামী বিদেশি তারকাদের নিয়ে বিড–তোলপাড় হওয়া সময়ের অপেক্ষা মাত্র।

তবে এবার একটি বড় পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিদেশি ক্রিকেটারদের অতিরিক্ত উচ্চমূল্য নিয়ে যে প্রতিযোগিতা তৈরি হয়, সেটিতে লাগাম দিতে নতুন বেতনসীমা নির্ধারণ করা হয়েছে।

বিদেশিদের বেতনে নতুন সীমা

নতুন নিয়ম অনুযায়ী, কোনো বিদেশি খেলোয়াড়ের দাম নিলামে ১৮ কোটি রুপির বেশি উঠলেও, খেলোয়াড় নিজে সর্বোচ্চ এই ১৮ কোটিই পাবেন।এর অতিরিক্ত যেকোনো টাকা যোগ হবে বিসিসিআইয়ের প্লেয়ার ডেভেলপমেন্ট ফান্ডে।

অর্থাৎ, দলের মধ্যে প্রতিযোগিতা বাড়লেও ক্রিকেটারদের পারিশ্রমিক থাকবে নিয়ন্ত্রিত সীমার মধ্যে।

নিলামে প্রতিযোগিতা হবে কারা নিয়ে?

মিনি নিলামে নাম তুলেছেন ১,৩৫৫ জন ক্রিকেটার—১৪টি দেশের প্রতিনিধিত্ব রয়েছে এই তালিকায়।২ কোটি রুপির বেস প্রাইসে আছেন ৪৫ জন খেলোয়াড়, এর মধ্যে ৪৩ জনই বিদেশি।

এদের মধ্যে উল্লেখযোগ্য:

ক্যামেরন গ্রিন

মুস্তাফিজুর রহমান

লিয়াম লিভিংস্টোন

ড্যারিল মিচেল

রাচিন রবীন্দ্র

ওয়ানিন্দু হাসরাঙ্গা

মাথিসা পাথিরানা

ডেভিড মিলার

লুঙ্গি এনগিডি

বিশেষ করে অস্ট্রেলিয়ার বিস্ময় অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। বরাদ্দ ব্যয়ের দিক থেকে শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্সের হাতে রয়েছে প্রায় ৬৪.৩ কোটি রুপি—তাই অনেকে তাদেরই গ্রিনের প্রধান দাবিদার হিসেবে দেখছেন।

অতীতের প্রেক্ষাপট

২০২৩ সালের মিনি নিলামে মিচেল স্টার্কের দাম উঠেছিল ২৪.৭৫ কোটি এবং প্যাট কামিন্সের পেয়েছিলেন ২০.৫ কোটি রুপি।কিন্তু নতুন নিয়ম অনুযায়ী— এবার সেই পরিমাণ মূল্য উঠলেও তারা হাত পাবেন শুধুমাত্র ১৮ কোটি পর্যন্তই।

বিসিসিআইয়ের নিয়ম আরও বলছে— ভবিষ্যতে নিলামে কারো দর ২০ কোটি ছাড়ালেও খেলোয়াড়ের সর্বোচ্চ বেতনসীমা থাকবে একই, ১৮ কোটিতে স্থির।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ