ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মাত্র কয়েক ঘণ্টা বাকি! ২০২৬ বিশ্বকাপ ড্র দেখলে চমকে উঠবেন
বিশ্ব ফুটবলের রোমাঞ্চ যেন আজ নতুন মাত্রা পেতে চলেছে। ২০২৬ বিশ্বকাপকে ঘিরে অপেক্ষার শেষ হচ্ছে আজ রাতেই, যখন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে মহাধুমধাম আয়োজন—বিশ্বকাপ ড্র। টুর্নামেন্ট শুরু হতে এখনও ১৮৮ দিন বাকি, কিন্তু এর আগেই জানা যাবে কোন দল কোন গ্রুপে পড়ছে এবং ফাইনাল পর্যন্ত তাদের সম্ভাব্য যাত্রাপথ কতটা কঠিন হতে পারে।
২০২৬ সালের এই বর্ধিত সংস্করণের বিশ্বকাপে মোট ৪৮টি দল অংশ নেবে। এর মধ্যে এখন পর্যন্ত ৪২টি দল নিশ্চিত হয়েছে, আর বাকি ছয়টি দল আসবে মহাদেশীয় প্লে-অফ থেকে। তাই অংশগ্রহণকারী প্রতিটি দেশের সমর্থকের চোখ আজ রাতের ড্র–এর দিকে।
বাংলাদেশ সময় রাত ১১টায় পর্দা উঠবে ড্র অনুষ্ঠানের। সরাসরি দেখা যাবে ফিফার অফিসিয়াল ওয়েবসাইট এবং ফিফার ইউটিউব চ্যানেলে।
দল সংখ্যা বাড়ায় পরিবর্তন এসেছে গ্রুপিংয়েও। চারটি পটে বিভক্ত করা হয়েছে সব দলকে—প্রতিটি পটে আছে ১২টি করে দল। স্বাগতিক তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা জায়গা পেয়েছে পট ১–এ। ফিফা আগেই ঘোষণা করেছে তিন দেশের গ্রুপ নির্ধারণ: মেক্সিকো থাকবে গ্রুপ A, কানাডা গ্রুপ B, আর যুক্তরাষ্ট্র গ্রুপ D–এ।
সর্বশেষ ফিফা র্যাংকিং অনুসারে শীর্ষ চার দল—স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড—একে অপরের বিপরীত ব্র্যাকেটে থাকবে, যাতে তারা ফাইনালের আগে মুখোমুখি না হয়। গ্রুপ ড্রয়ের আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো—একই মহাদেশের দুটি দল একই গ্রুপে রাখা হবে না (ইউরোপ ব্যতীত, কারণ এই মহাদেশের দল বেশি হওয়ায় সর্বোচ্চ দুইটি ইউরোপীয় দল একই গ্রুপে থাকতে পারে)।
সব গ্রুপ নির্ধারণের কাজ শুরু হবে পট ১ দিয়ে। পর্যায়ক্রমে বাকি পট থেকেও দলগুলোকে গ্রুপে যোগ করা হবে। এবারের বিশ্বকাপে যোগ হয়েছে একটি নতুন নক–আউট রাউন্ড—রাউন্ড অব ৩২। ১২টি গ্রুপের সেরা দুই দল এবং তৃতীয় হওয়া সেরা আট দল পাবে শেষ ৩২–এ খেলার সুযোগ।
ড্র অনুষ্ঠান পরিচালনা করবেন ইংল্যান্ডের সাবেক তারকা অধিনায়ক রিও ফার্ডিনান্ড, যার সঙ্গে থাকবেন আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় সঞ্চালক সামান্থা জনসন। অনুষ্ঠান জুড়ে সংগীত পরিবেশন করবেন বিশ্ববিখ্যাত শিল্পীরা—আন্দ্রে বোচেল্লি, রবি উইলিয়ামস ও নিকোল শেরজিংগার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)