ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ওমানে কঠোর অভিযানে যা ধরা পড়ল, প্রবাসীদের মধ্যে উদ্বেগ
ওমানে অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে ৯২ জন চালককে আটক করেছে মাস্কাট পুলিশ ও বাউশার স্পেশাল টাস্কস ইউনিট। বাউশারের বালিয়াড়ি এলাকায় রাতে অনিয়ন্ত্রিত গাড়ি চালানো এবং উচ্চ শব্দের কারণে স্থানীয় জনজীবন ব্যাহত হচ্ছিল—এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
গত কয়েক সপ্তাহে এলাকায় রাতের বেলা গাড়ির গর্জন, হর্ন এবং এক্সস্ট পাইপের প্রচণ্ড শব্দে পরিবেশ ও স্বাস্থ্য উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। নিয়মিত নজরদারির অংশ হিসেবেই কর্তৃপক্ষ এই বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে মোট ১১টি গাড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত যানবাহনের মালিকদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।
মাস্কাট পুলিশ স্পষ্ট করে জানিয়েছে—গাড়ির এক্সস্ট সিস্টেম পরিবর্তন করে অস্বাভাবিক শব্দ সৃষ্টি করা সম্পূর্ণ বেআইনি। জনশান্তি বিঘ্নকারী যেকোনো আচরণের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ট্রাফিক অপরাধীদের প্রতি থাকবে জিরো-টলারেন্স নীতি।
এছাড়া সাধারণ মানুষসহ বিশেষ করে বিদেশি শ্রমিক ও প্রবাসী চালকদের আইন মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ বলছে, জননিরাপত্তা নিশ্চিত করতে অনিয়ম রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)