ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ক্রিকেটারকে নিয়োগ দেওয়া হলো পুলিশে
বিশ্বকাপজয়ের আনন্দ এখনো পুরোটা কাটেনি। ভারতের নারী বিশ্বকাপজয়ী দলের নির্ভরযোগ্য ক্রিকেটার রিচা ঘোষ এবার পেলেন নতুন সম্মান। মাঠে ব্যাট হাতে ও উইকেটের পেছনে দায়িত্ব পালন করে যেমন মুগ্ধ করেছেন, এবার তেমনি যোগ দিলেন রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ পদে। পশ্চিমবঙ্গ সরকার তাকে নিয়োগ দিয়েছে পুলিশের ডিএসপি হিসেবে।
সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিচাকে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র দেন। নতুন দায়িত্বের অংশ হিসেবে বুধবার (৩ ডিসেম্বর) রিচা দেখা করেন রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজি) রাজীব কুমারের সঙ্গে। পুলিশের পোশাকে তোলা সেই ছবিতে রিচার আত্মবিশ্বাসী উপস্থিতি নজর কেড়েছে সবার।
রিচার বাবা–মাও ছিলেন এ বিশেষ মুহূর্তের সাক্ষী। পশ্চিমবঙ্গ পুলিশও সামাজিক যোগাযোগমাধ্যমে তার যোগদানের খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে—বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রিচা ঘোষ ডিএসপি হিসেবে রাজ্য পুলিশের পরিবারে যোগ দিয়েছেন। তিনি দায়িত্ব পালন করবেন শিলিগুড়ি কমিশনারেটের সহকারী কমিশনার অব পুলিশ (এসিপি) হিসেবে।
মাঠের বাইরে নতুন দায়িত্ব পেলেও ক্রিকেটে নিয়োজিত থাকা অব্যাহত রাখছেন রিচা। নারী আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে আগেই ধরে রেখেছে। আড়াই কোটি রুপির এই চুক্তি তাকে নারী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আলোচিত মুখগুলোর একটি করে তুলেছে। জানুয়ারিতে শুরু হতে যাওয়া নারী আইপিএলেও দেখা যাবে তাকে।
একদিকে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য, অন্যদিকে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ পদ—দুটি ক্ষেত্রেই দায়িত্ব পালনের চ্যালেঞ্জ এখন রিচার সামনে। তবে ভক্তদের বিশ্বাস, উভয় জায়গাতেই নিজের সেরাটা দিয়ে আবারও অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠবেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)