ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড প্রায় ঠিক! ১২ জন নিশ্চিত কারা লড়ছেন বাকি ৩ জায়গার জন্য

২০২৫ ডিসেম্বর ০৩ ১৭:৩৬:৫১

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড প্রায় ঠিক! ১২ জন নিশ্চিত কারা লড়ছেন বাকি ৩ জায়গার জন্য

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দলের সম্ভাব্য ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড প্রায় চূড়ান্ত। দলীয় বিশ্লেষক ও নির্বাচকদের আভাসে জানা গেছে—এখন পর্যন্ত মোট ১২ জন ক্রিকেটারের জায়গা প্রায় নিশ্চিত, আর বাকি ৩টি সlots নিয়ে চলছে তীব্র প্রতিযোগিতা, যেখানে বড় ভূমিকা রাখবে আসন্ন বিপিএলের পারফরম্যান্স।

টপ অর্ডারে জমজমাট লড়াই, তবে ৫ জনের জায়গা নিশ্চিত

বিশ্বকাপের জন্য ব্যাটিং ইউনিটে প্রথম পাঁচজন প্রায় পাকা হয়ে গেছেন। ওপেনিংয়ে রয়েছেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। পাশাপাশি টপ অর্ডারে পারভেজ হোসেন ইমন এবং সাইফ হাসানের অবস্থানও বেশ দৃঢ়। প্রয়োজন ও কন্ডিশন ভেদে ওপেনিং এবং তিন নম্বর পজিশনে রদবদলের সম্ভাবনা আছে।

সফলতা ও ধারাবাহিকতা বিবেচনায় চার বা পাঁচ নম্বর পজিশনে তৌহিদ হৃদয় নিশ্চিতভাবে থাকছেন। তরুণ হলেও তার স্থিরতা ও স্কোরিং সামর্থ্য নির্বাচকদের আস্থা বাড়িয়েছে।

স্পিন–পেস মিলিয়ে বোলিং বিভাগও প্রায় স্থির

স্পিন ও পেস মিলিয়ে ৭ জন বোলারের নাম তালিকায় প্রায় লক করে দেওয়া হয়েছে।

স্পিনার:

রিশাদ হোসেন (লেগ স্পিন)

শেখ মেহেদী হাসান (অফ স্পিন)

নাসুম আহমেদ (বাঁহাতি স্পিন)

বিগ ব্যাশে খেলার সুযোগ রিশাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে।

পেসার:

মুস্তাফিজুর রহমান

তাসকিন আহমেদ

তানজিম হাসান সাকিব

শরিফুল ইসলাম

এই সাতজনের উপস্থিতি বাংলাদেশি বোলিং আক্রমণকে নিশ্চিতভাবেই শক্তিশালী করবে।

১৩তম খেলোয়াড় হিসেবে এগিয়ে সাইফউদ্দিন

অলরাউন্ডার হিসেবে মোহাম্মদ সাইফউদ্দিনের নাম সবচেয়ে এগিয়ে। ডেথ ওভারে তার বোলিং এবং প্রয়োজনে ব্যাট হাতেও অবদান রাখার সামর্থ্য তাকে অন্যদের তুলনায় এগিয়ে রেখেছে। বিশেষত সাম্প্রতিক ম্যাচগুলোতে দলের প্রয়োজনে রান এনে দেওয়া তার অবস্থানকে প্রায় নিশ্চিত করেছে।

শেষ দুই জায়গার জন্য ৪ জনের তীব্র প্রতিযোগিতা

স্কোয়াডের ১৪তম ও ১৫তম স্থান এখনো পুরোপুরি খালি। এই দু’টির জন্য চারজন ক্রিকেটার লড়াই করছেন—

সাব্বির রহমান

নুরুল হাসান সোহান

শামিম হোসেন পাটোয়ারী

জাকির আলী অনিক

এদের ভাগ্য পুরোপুরি নির্ভর করছে বিপিএলের পারফরম্যান্সের ওপর। বিশেষত সাব্বির রহমানের সামনে এটি বড় সুযোগ। ধারাবাহিক ভালো পারফরম্যান্স—যেমন ১০ ম্যাচে ২টি ফিফটি ও ১টি সেঞ্চুরি—তাকে স্কোয়াডে ফেরার দৌড়ে এগিয়ে দিতে পারে।

অন্যদিকে, সোহানের সাম্প্রতিক ফর্ম হতাশাজনক, জাকির নিয়মিত পারফর্ম করতে পারছেন না, আর শামিমও জায়গা পাকা করতে ব্যর্থ। ফলে এই ৪ জন থেকে কেবল সামনে থাকা পারফরম্যান্সই নির্ধারণ করবে কে বিশ্বকাপের বিমানে উঠবেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ