ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
অবিশ্বাস্য ২০২৫! বাংলাদেশ দলের এমন সাফল্য আগে হয়নি,দেখেনিন পরিসংখ্যান
বাংলাদেশ ক্রিকেটের জন্য ২০২৫ সালটি হয়ে উঠেছে এক ঐতিহাসিক অধ্যায়। প্রায় দুই দশকের টি-টোয়েন্টি যাত্রায় এত ধারাবাহিক সাফল্য আর কখনো দেখা যায়নি। বছর শেষ হতে কিছু দিন বাকি থাকলেও ক্রিকেটীয় লড়াই শেষ করেই বাংলাদেশ নিশ্চিত করেছে নিজেদের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল সময়।
এই বছর ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং—সব ক্ষেত্রেই দেখা গেছে বাংলাদেশের চমৎকার উন্নতি। পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি ফরম্যাটে ২০২৫ সালই বাংলাদেশের সবচেয়ে সফল বছর।
টি-টোয়েন্টিতে ২০২৫—বাংলাদেশের রেকর্ড ভাঙার বছরসর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড
২০২৫ সালে বাংলাদেশ খেলেছে সর্বোচ্চ ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ, যা দেশের ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড। এর মধ্যে জয় এসেছে ১৫টিতে এবং হার ১৪টিতে। জয়-পরাজয়ের অনুপাত দাঁড়িয়েছে ১.০৭১, যা গত বছরের তুলনায়ও উন্নত।
২০২৪ সালে ২৪ ম্যাচে ১২ জয় ছিল। সেই রেকর্ডও পেছনে ফেলেছে ২০২৫।
রানের দাপট
বছরজুড়ে রান করেছেন বাংলাদেশের ব্যাটাররা আগের সব বছরের তুলনায় অনেক বেশি।৩০ ম্যাচে মোট রান হয়েছে ৪,২৩৯।দলীয় ব্যাটিং গড় ২২.১৮ এবং স্ট্রাইক রেট ১২৫.৯৭—যা এখন পর্যন্ত সব বছরের মধ্যে সর্বোচ্চ।
২০২৪ সালে যেখানে মোট রান ছিল ৩,১৮৬, ২০২৫ সালে সেই সংখ্যা ছাড়িয়েছে এক হাজারের বেশি।
ফিফটির রেকর্ড
এই বছর বাংলাদেশের ব্যাটাররা করেছেন মোট ২৩টি ফিফটি এবং একটি সেঞ্চুরি।এই রেকর্ডে সবচেয়ে বড় অবদান তানজিদ হাসান তামিমের, যিনি একাই করেছেন ৮টি ফিফটি।লিটনের ফিফটি ৫টি এবং ইমনের ব্যাটে এসেছে বছরের একমাত্র শতরান।
ছক্কার বন্যা
২০২৫ সালে বাংলাদেশের ব্যাটাররা ছক্কা মেরেছেন মোট ২০৬টি, যা দেশের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ।গত বছরের ১২২ ছক্কার রেকর্ডকে অনেক পিছনে ফেলে দিয়েছে এটি।
তানজিদ তামিমের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৪১টি ছক্কা, আর ইমন মেরেছেন ৩৪টি।এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও তৈরি হয়েছে এই বছর। আমিরাতের বিপক্ষে ১৩টি ছক্কা মেরেছিল বাংলাদেশ, যার মধ্যে ৯টি ছিল ইমনের ব্যাটে।
ব্যক্তিগত রানে শীর্ষে তানজিদ তামিম
২০২৫ সালে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ রানের রেকর্ড এখন তামিমের দখলে।২৭ ম্যাচে তিনি করেছেন ৭৭৫ রান।আগে ২০২১ সালে নাঈম শেখ করেছিলেন ৫৭৫ রান—তামিম সেই রেকর্ড অনেকখানি ছাড়িয়ে গেছেন।
এ বছর তিন ব্যাটারই পেরিয়েছেন ৫০০ রান—তামিম (৭৭৫), লিটন (৬৩৫) এবং ইমন (৫১৯)।
বোলারদের উইকেট উৎসব
এ বছর বাংলাদেশের বোলাররা নিয়েছেন মোট ১৮৮টি উইকেট, যা এখন পর্যন্ত বছরের সর্বোচ্চ।বোলিং গড় ২৩.২৯, ইকোনমি ৭.৮৪, স্ট্রাইক রেট ১৭.৮—সবই প্রমাণ করছে বোলাররা কতটা ধারাবাহিক ছিলেন।
রিশাদের আরেক ইতিহাস
২০২৪ সালে ৩৫ উইকেট পাওয়ার পর ২০২৫ সালেও রিশাদ নিয়েছেন ৩৩টি উইকেট।বাংলাদেশের প্রথম বোলার হিসেবে দুই বছরে টানা ৩০+ উইকেট নেওয়ার রেকর্ড এখন তার দখলে।
এ ছাড়াও মোস্তাফিজ (২৬), তাসকিন (২৪), তানজিম সাকিব (২৩) এবং শেখ মেহেদী (২২) পেয়েছেন ২০+ উইকেট।
তামিমের বিশ্ব রেকর্ড
বিদায়ী বছরের শেষ ম্যাচে তানজিদ তামিম গড়েছেন আরেক বিশ্ব রেকর্ড—এক ম্যাচে নন-উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ৫টি ক্যাচ।সারা বছরে তার ক্যাচ সংখ্যা ২০টি।
২০২৫ সালে বাংলাদেশ ফিল্ডাররা নিয়েছেন সর্বমোট ১২০টি ক্যাচ, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একটি নতুন রেকর্ড।
জুটির রেকর্ড
এ বছর মোট ২৪টি পঞ্চাশোর্ধ্ব জুটি এবং ২টি শতরানের জুটি গড়েছে বাংলাদেশ।২০২৪ সালে যেখানে পঞ্চাশোর্ধ্ব জুটি ছিল মাত্র ১৫টি, ২০২৫ সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল