ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

বিপিএলের উদ্বোধনী দিনেই মাঠে নামছে যে ২ দল

২০২৫ ডিসেম্বর ০২ ২২:১১:১৫

বিপিএলের উদ্বোধনী দিনেই মাঠে নামছে যে ২ দল

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে এসে উদ্বোধনী দিনেই মাঠে নামছে নোয়াখালী এক্সপ্রেস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে নতুন ফ্র্যাঞ্চাইজিটি।

মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিপিএলের ১২তম আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৬ ডিসেম্বর শুরু হয়ে ছয় দলের অংশগ্রহণে ২৯ দিনে ৩৪ ম্যাচের এই টুর্নামেন্ট শেষ হবে ২০২৬ সালের ২৩ জানুয়ারি।

এবারের বিপিএলে ছয় ফ্র্যাঞ্চাইজির মধ্যে চারটিই নতুন। তবে নোয়াখালী এক্সপ্রেস ছাড়া বাকি দলগুলো আগেও ভিন্ন নামে প্রতিদ্বন্দ্বিতা করেছে। নোয়াখালীর দলটি প্রথমবার অংশ নিতে আসায় তাদের নিয়ে দর্শকদের আগ্রহও বাড়তি।

উদ্বোধনী দিনের চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচের পর দ্বিতীয় দিনই স্থানীয় দল সিলেট টাইটান্সের মুখোমুখি হবে নোয়াখালী। সিলেট পর্বে তাদের শেষ ম্যাচ ২৯ ডিসেম্বর রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। এরপর চট্টগ্রামে চারটি এবং ঢাকায় লিগপর্বের বাকি তিনটি ম্যাচ খেলবে দলটি।

এক মাঠে সর্বোচ্চ ম্যাচ কার

এবারের বিপিএলে এক মাঠে সর্বোচ্চ পাঁচটি করে ম্যাচ পাবে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। সিলেট টাইটান্স নিজেদের শহরের মাঠেই পাঁচ ম্যাচ খেলবে, আর চট্টগ্রামের ভেন্যুতে পাঁচ ম্যাচ খেলবে রংপুর রাইডার্স।

লিগ পর্বে কোন দল কোথায় কত ম্যাচ খেলবেরংপুর রাইডার্স

সিলেট – ৪

চট্টগ্রাম – ৫

ঢাকা – ১

ঢাকা ক্যাপিটালস

সিলেট – ৪

চট্টগ্রাম – ৪

ঢাকা – ২

রাজশাহী ওয়ারিয়র্স

সিলেট – ৪

চট্টগ্রাম – ৪

ঢাকা – ২

চট্টগ্রাম রয়্যালস

সিলেট – ৪

চট্টগ্রাম – ৪

ঢাকা – ২

সিলেট টাইটান্স

সিলেট – ৫

চট্টগ্রাম – ৩

ঢাকা – ২

নোয়াখালী এক্সপ্রেস

সিলেট – ৩

চট্টগ্রাম – ৪

ঢাকা – ৩

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ