ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা বাফুফে
ঢাকায় বসতে যাচ্ছে লাতিন–বাংলা ফুটবল সুপার কাপ, যেখানে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশসহ লাতিন আমেরিকার দুই বিশাল শক্তি—ব্রাজিল ও আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দল। ৫ থেকে ১১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঘোষণা করেছে শক্তিশালী দল।
বাংলাদেশ দলটি গঠন করা হয়েছে অনূর্ধ্ব-১৭, ২০ ও ২৩ দলের নির্বাচিত ফুটবলারদের নিয়ে। ২ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবে আর্জেন্টিনার বুয়েনস এইরেসভিত্তিক ক্লাব আতলেতিকো চার্লোন অনূর্ধ্ব-২০, যারা মূলত স্থানীয় প্রতিযোগিতা ও প্রীতি ম্যাচে অংশ নেয়। পরদিন ঢাকায় আসবে ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাব অনূর্ধ্ব-২০, যারা ব্রাজিলের তৃতীয় স্তরের লিগে নিয়মিত খেলছে।
সূচি অনুযায়ী, ৫ ডিসেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ ব্রাজিলের বিপক্ষে অনুষ্ঠিত হবে। এরপর ৮ ডিসেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা, এবং ১১ ডিসেম্বর মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনার দুই ক্লাব। সাধারণ দর্শকরা ঢাকা জাতীয় স্টেডিয়ামে টিকিট কেটে সরাসরি ম্যাচ উপভোগ করতে পারবেন।
বাংলাদেশ দলের নাম:
কিউবা মিচেল, জায়ান আহমেদ, ফাহমিদুল ইসলাম, বীতশোক চাকমা, আলিফ রহমান, তাসিন সিহাব, চন্দ্র সাহা, আজম খান, ইকরামুল ইসলাম, ইহসান হাবিব, সাব্বির ইসলাম, নাসরুল্লাহ শেখ, তারেক হোসেন, মো: রাজ, মাসুদ রানা, মো: আরিফ, আকাশ আহাম্মেদ, আশিক, বাইজিত বোস্তামী, নাজমুল হুদা, তাসান খা, মো: মানিক, হেদায়েতুল্লাহ, অপু রহমান, রিফাত কাজী, আরহাম ইসলাম, সাজেদ হাসান, কামাল মৃধা, মোরশেদ আলী।
বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন কিউবা মিচেল ও জায়ান আহমেদ, যারা দলের ফর্মে ও অভিজ্ঞতায় মূল নেতৃত্ব প্রদান করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)