ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিশ্বরেকর্ড গড়লেন তানজিদ হাসান তামিম

২০২৫ ডিসেম্বর ০২ ১৮:১৭:২১

বিশ্বরেকর্ড গড়লেন তানজিদ হাসান তামিম

চট্টগ্রামের মাটিতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ে এক নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের তানজিদ হাসান তামিম। আয়ারল্যান্ডকে মাত্র ১১৭ রানে অলআউট করার পাশাপাশি, তানজিদ টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ে পাঁচটি ক‍্যাচ নেওয়া তৃতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন তানজিদ প্রথমে গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ম‍্যাথু হামফ্রিজ, জর্জ ডকরেল এবং শেষমেশ বেন হোয়াইটের ক‍্যাচ সংগ্রহ করেন।

এই অর্জনের আগে, শুধুমাত্র মালদ্বীপের ওয়েদাগে মালিন্দা এবং সুইডেনের সেদিক সাহাক এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

ব্যাটিংয়ে আয়ারল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন পল স্টার্লিং, তবে দলটি ১৯ ওভার ৫ বল খেলে মাত্র ১১৭ রানে অলআউট হয়।

বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান নিয়েছেন সর্বোচ্চ তিনটি করে উইকেট। এছাড়া শরিফুল ইসলাম দুইটি এবং শেখ মাহেদী ও মোহাম্মদ সাইফউদ্দিন একটিক করে উইকেট শিকার করেন।

বাংলাদেশের এই জয়ের মধ্য দিয়ে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতেও দেশীয় ক্রিকেটের এক নতুন ইতিহাস গড়ে তানজিদ হাসান তামিম।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ