ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এইমাত্র শেষ হলো বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ম্যাচ, জেনেনিন ফলাফল

২০২৫ ডিসেম্বর ০২ ১৬:৫৪:৪৯

এইমাত্র শেষ হলো বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ম্যাচ, জেনেনিন ফলাফল

চট্টগ্রামের মাটিতে যেন একপেশে এক নাটকই দেখল দর্শক। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে অবিশ্বাস্য দাপট দেখাল বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে মাত্র ১১৭ রানে আটকে দিয়ে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমেই টাইগাররা ম্যাচটিকে করে নেয় একতরফা। ১৩.৪ ওভারেই মাত্র দুই উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে লিটন দাসদের দল, আর এর মধ্য দিয়েই ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডকে শুরুতেই চাপে ফেলে দেন বাংলাদেশের বোলাররা। মাঝে কিছুটা প্রতিরোধ গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পুরো ইনিংসেই গতি আনতে পারেনি অতিথিরা। পল স্টার্লিং ৩৮ রান করলেও বাকিদের কেউই বড় কিছু করতে পারেননি। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১১৭।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন—দুজনেই সমান ৩ উইকেট তুলে নেন। শোরিফুল ইসলাম নেন ২ উইকেট।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তানজিদ হাসান। চমৎকার টাইমিং আর শট নির্বাচনে মাত্র ৩৬ বলেই গড়ে ফেলেন অর্ধশতক। তার ৫৫ রানের বিধ্বংসী ইনিংসের সঙ্গে যোগ হয় পারভেজ হোসেন ইমন-এর ধীর–স্থির ৩৩ রান—যা বাংলাদেশের জয় নিশ্চিত করার জন্য যথেষ্টেরও বেশি ছিল। মাত্র দুই উইকেট হারিয়েই টাইগাররা পৌঁছে যায় ১১৯ রানে।

এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ ৩ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজটি ২-১ ব্যবধানে নিজেদের করে নেয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ