ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ফিরছেন মঈন আলি
আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিতভাবে নিজের নাম জানান দেওয়া ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলি আবারও পিএসএলে ফিরছেন। সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি নিশ্চিত করেছেন, আসন্ন পাকিস্তান সুপার লিগে খেলতে তিনি প্রস্তুত এবং এ সুযোগ নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত।
৩৮ বছর বয়সী এই ক্রিকেটার মনে করেন—ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পিএসএল এখন দৃঢ় অবস্থান তৈরি করেছে এবং মানের দিক থেকেও এটি শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতার একটি দৃষ্টান্ত।
বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোতে ঘুরে বেড়ানো মঈন আলি অতীতেও বিভিন্ন লিগে খেলেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আলো ছড়ানোর পাশাপাশি পিএসএলেও ছিলেন প্রায় নিয়মিত। ২০১৯ থেকে ২০২১—এই তিন মৌসুমে তিনি মুলতান সুলতানসের হয়ে নয়টি ম্যাচ খেলেছিলেন। এবার আরও একটি মৌসুমে অংশ নিতে তিনি মুখিয়ে আছেন।
ইনস্টাগ্রামে নিজের উত্তেজনা প্রকাশ করতে গিয়ে মঈন লিখেছেন—“পিএসএলের নতুন যুগের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ রোমাঞ্চিত। প্রতিটি দলে আছে বিশ্বমানের ক্রিকেটার, প্রতিযোগিতায় রয়েছে অবিশ্বাস্য তীব্রতা। এখন পিএসএল সত্যিকারের শীর্ষ পর্যায়ের টি-টোয়েন্টির প্রতীক। পাকিস্তানে খেলা সবসময়ই অন্যরকম অনুভূতি দেয়—ক্রিকেটের মান, দর্শকদের আবেগ সব মিলিয়ে আপনাকে নিজের সেরাটা দিতে বাধ্য করে।”
শুধু পিএসএল নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) নিয়মিত মুখ মঈন আলি। ২০১৮ থেকে তিনি তিনটি ভিন্ন দলের জার্সি গায়ে মাঠে নেমেছেন। বিশেষ করে চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি হয়ে উঠেছিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তবে এবার পাকিস্তানের মাটিতে আবারও বিশেষ অভিজ্ঞতা অর্জনের অপেক্ষায় আছেন এই অলরাউন্ডার।
তবে কোন পিএসএল দলে তিনি খেলবেন—এ ব্যাপারে এখনও কিছু জানাননি তিনি কিংবা লিগ আয়োজকেরা। মঈনের ভাষায়—“আমি এই যাত্রার অংশ হতে এবং নতুন কিছু স্মৃতি গড়তে অপেক্ষায় আছি। ইনশাআল্লাহ, সামনে আরও একটি বিশেষ অভিজ্ঞতা অপেক্ষা করছে।”
এর আগেই পিএসএলে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। তিনি আইপিএলের পরবর্তী নিলাম থেকে নিজের নাম প্রত্যাহার করে জানিয়ে দিয়েছেন—১৪ বছরের আইপিএল অধ্যায় শেষ করে তিনি এখন পিএসএলে নতুন করে পথচলা শুরু করতে চান।ফাফ লিখেছিলেন—“একটি অধ্যায় শেষ হলে আরেকটি শুরু হয়। পরের মৌসুমে পিএসএলে যোগ দিতে পেরে দারুণ লাগছে। লিগটির শক্তি ও প্রতিভার অংশ হতে আর অপেক্ষা করতে পারছি না।”
ফাফ ও মঈনের টানা ঘোষণায় পিএসএল–কে ঘিরে উত্তেজনা আরও কয়েক গুণ বেড়ে গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)