ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির, না মানলে ব্যবস্থা

২০২৫ ডিসেম্বর ০১ ১৮:০৪:০৮

সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির, না মানলে ব্যবস্থা

দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক, নির্বাচনী ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। পরীক্ষা পরিচালনায় কোনো ধরনের গাফিলতি বা সময়সূচির ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়েও স্পষ্ট বার্তা দিয়েছে সংস্থাটি।

১ ডিসেম্বর (সোমবার) সকালে মাউশির সরকারি মাধ্যমিক শাখা থেকে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়। নির্দেশনায় মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক খান মঈনউদ্দিন আল মাহমুদ সোহেল সই করেন।

পরিপত্রে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলবে। একইভাবে ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী পরীক্ষাও নির্ধারিত সময়মতো নেওয়া হবে।

এ ছাড়া ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক পর্যায়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা আয়োজন করা হবে। এসব পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম, শৈথিল্য বা দায়িত্বে অবহেলা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

মাউশি আরও জানায়, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন নিশ্চিত করা সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও প্রতিষ্ঠানের প্রধানদের দায়িত্ব। এই দায়িত্ব পালনে কেউ ব্যর্থ হলে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে পিছপা হবে না কর্তৃপক্ষ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত