ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মুহূর্তেই ভাইরাল মেসিকে নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

২০২৫ নভেম্বর ৩০ ১৮:৫৪:২৬

মুহূর্তেই ভাইরাল মেসিকে নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

আর্জেন্টিনার সেরাদের সেরাদের একজন লিওনেল মেসি তার ফুটবল ক্যারিয়ারে সব অর্জন ও রেকর্ডে শীর্ষে। আটবারের ব্যালন ডি’অর বিজয়ী এই ফুটবল জাদুকর মাঠে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন। তবে আগামী বছর এবং পরবর্তী কয়েক বছরের জন্য তার ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনে জ্যোতিষীরা কিছু চ্যালেঞ্জ দেখছেন।

মেসির জন্ম কুণ্ডলী অনুযায়ী, ২৪ জুন ১৯৮৭ সালে রোসারিও, আর্জেন্টিনায় রাত ৮:৩০ মিনিটে জন্মগ্রহণ করেছেন। মুম্বাইয়ের খ্যাতনামা জ্যোতিষ অধ্যাপক সুন্দর বালকৃষ্ণণের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে মেসি নতুন মাইলফলক স্পর্শ করবেন। এই সময়ে তিনি আন্তর্জাতিক ফুটবলে নতুন রেকর্ড ভাঙার মানসিকতা নিয়ে থাকবেন এবং ফিফা বিশ্বকাপ ২০২৬ তার ক্যারিয়ারের জন্য বিশেষ গুরুত্ব বহন করবে।

তবে কেবল ক্রীড়াজগতে নয়, ব্যক্তিগত জীবন এবং স্বাস্থ্য ক্ষেত্রেও মেসিকে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। জুলাই ২০২৬ থেকে মে ২০২৭ পর্যন্ত তার স্বাস্থ্য সমস্যার সম্ভাবনা রয়েছে, যেমন ঘাড়, কাঁধ, পেট এবং চামড়া সংক্রান্ত সমস্যা। এছাড়া নভেম্বর ২০২৬ থেকে শুরু করে চার বছরের সময়ে স্বাস্থ্য ও পারিবারিক জীবনেও জটিলতা আসতে পারে।

জ্যোতিষরা দেখছেন, মেসির জন্য ২০২৫ সালের মার্চ থেকে ২০২৭ সালের মে পর্যন্ত সময়টি ‘স্বর্ণযুগ’ হবে। এই সময়ে তিনি পুরস্কার, সম্মান ও রেকর্ডের ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করতে পারেন। তবে পরবর্তী ২০২৭ সালের জুনে তার ব্যক্তিগত জীবন কিছুটা জটিল হয়ে উঠতে পারে। মেসি ২০২৯ সালে ৪২ বছর বয়সে ফুটবল থেকে অবসর নেওয়ার সম্ভাবনা রয়েছে।

মেসির ভক্তদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা, কারণ আগামী কয়েক বছরের মধ্যে তার মাঠের পারফরম্যান্স এবং ব্যক্তিগত জীবন দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ মোড় আসতে পারে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত