ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
১২ বলে 50 রান, ৩২ বলে যত রান করে রেকর্ড বই কাঁপিয়ে দিলেন অভিষেক শর্মা
ভারতের তরুণ ব্যাটার অভিষেক শর্মা আবারও প্রমাণ করলেন তিনি জন্মেছেন রেকর্ড ভাঙার জন্যই। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বেঙ্গলের বিপক্ষে ব্যাট হাতে নেমেই আগুন ঝরালেন এই বাঁহাতি ওপেনার। প্রথম থেকেই বোলারদের রীতিমতো ছিন্নভিন্ন করতে করতে মাত্র ১২ বলে তুলে ফেললেন অর্ধশতক—যা স্বীকৃত টি–টোয়েন্টির ইতিহাসে তৃতীয় দ্রুততম এবং ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম ফিফটি।
হায়দরাবাদে অনুষ্ঠিত এই ম্যাচে বেঙ্গলের বোলিং লাইনআপে ছিলেন অভিজ্ঞ মোহাম্মদ শামি ও আকাশ দিপ। কিন্তু কেউই থামাতে পারেননি মাত্র ২৫ বছরের এই ওপেনারের ঝড়ো ব্যাটিং। ফিফটিতে থেমে না গিয়ে আরো ভয়ংকর হয়ে ওঠেন অভিষেক। চার–ছক্কার বন্যা বইয়ে মাত্র ৩২ বলে পূরণ করেন নিজের অষ্টম টি–টোয়েন্টি সেঞ্চুরি—ভারতীয় ব্যাটারদের মধ্যে যা দ্বিতীয় সর্বোচ্চ।
টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড রয়েছে নেপালের দিপেন্দ্র সিং আইরির (৯ বল)। এরপর ভারতের আশুতোষ শর্মার ১১ বলের ফিফটি। আর ১২ বলে ফিফটি করা ব্যাটারদের তালিকায় এখন আছেন মোট পাঁচজন—যুবরাজ সিং, ক্রিস গেইল, হযরতউল্লাহ জাজাই, সাহিল চৌহান এবং এবার যুক্ত হলেন অভিষেক শর্মা।
দ্রুততম সেঞ্চুরির তালিকায়ও জায়গা করে নিয়েছেন তিনি। মাত্র ৩২ বলে সেঞ্চুরি করে ছুঁয়েছেন রিশাভ পান্ত ও বৈভব সূর্যবংশীর রেকর্ড। গত বছর সাহিল চৌহান মাত্র ২৭ বলে যে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন, তার ঠিক পেছনেই দাঁড়িয়ে অভিষেক শর্মা।
রোববারের এই দুর্দান্ত ইনিংসের মাধ্যমে অভিষেক ছুঁয়ে ফেলেছেন ভারতের তারকা ব্যাটার রোহিত শর্মার টি–টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির সংখ্যা। রোহিত যেখানে ৮টি সেঞ্চুরি করতে খেলেছেন ৪৫০ ইনিংস, সেখানে অভিষেক করেছেন মাত্র ১৫৭ ইনিংসে!
ভারতের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৯টি টি–টোয়েন্টি সেঞ্চুরি রয়েছে বিরাট কোহলির। বর্তমান ফর্মে খেলে গেলে অভিষেক খুব দ্রুতই তাঁকে ছুঁয়ে ফেলতে পারেন—এমনকি ছাড়িয়ে যাওয়াও অসম্ভব নয়।
টি–টোয়েন্টিতে সর্বোচ্চ ২২টি সেঞ্চুরির মালিক ক্রিস গেইল এখনও বহু দূরে থাকলেও, অভিষেকের ব্যাটিং আগ্রাসন দেখে অনেকেই ভবিষ্যতে তাকে বড় রেকর্ডের প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল