ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-২০ আজ — জেনেনিন কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ

২০২৫ নভেম্বর ২৯ ১২:৫৪:৩৭

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-২০ আজ — জেনেনিন কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ

চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ (২৯ নভেম্বর, ২০২৫) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি টাইগারদের জন্য বাঁচা-মরার লড়াই। প্রথম ম্যাচে ৩৯ রানে হারের পর সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ঠিক।

সিরিজ বাঁচানোর শেষ চেষ্টা

সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে থাকায় চাপের মধ্যে আছে লিটন দাসের দল। সাম্প্রতিক পাঁচ ম্যাচে বাংলাদেশের ফলাফল (W L L L L) খুব একটা স্বস্তিদায়ক নয়। অন্যদিকে আয়ারল্যান্ডের পারফরম্যান্সও খুব উজ্জ্বল না হলেও তারা প্রথম ম্যাচের জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে।

দুই দলের সাম্প্রতিক মুখোমুখি লড়াই

সাম্প্রতিক ম্যাচগুলোতে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মাঝে দেখা গেছে দারুণ প্রতিদ্বন্দ্বিতা।

গত ২৭ নভেম্বর আয়ারল্যান্ড ৩৯ রানে জিতে সিরিজে এগিয়ে যায়।

২০২৩ সালে আয়ারল্যান্ড ৭ উইকেটের বড় জয়ও পেয়েছিল।

তবে সেই একই সিরিজে বাংলাদেশ জিতেছিল ৭৭ রান ও ডিএলএস পদ্ধতিতে ২২ রানে।

ফর্মে যারা—ব্যাটিং ও বোলিং বিশ্লেষণ

বাংলাদেশের ব্যাটিং ভরসা

সাইফ হাসান – শেষ ১০ ম্যাচে ২৭২ রান, গড় ৩০.২২

তানজিদ হাসান – ৯ ম্যাচে ২৫৪ রান, নির্ভরযোগ্য ওপেনার

আয়ারল্যান্ডের ব্যাটিং শক্তি

হ্যারি টেকটর – ১০ ম্যাচে ২৪৫ রান, গড় ৪০.৮৩

পল স্টার্লিং – ১৩১ রান, স্ট্রাইক রেট ১৩৬.৪৫

বাংলাদেশের বোলিংয়ে আশা

রিশাদ হোসেন – ৯ ম্যাচে ১৬ উইকেট, স্ট্রাইক রেট ১২.৭৫

মুস্তাফিজুর রহমান – ৮ ম্যাচে ৯ উইকেট, ইকোনমি ৬.৮১

আয়ারল্যান্ডের প্রধান বোলার

ম্যাথিউ হামফ্রেস – ৭ ম্যাচে ১০ উইকেট

ক্রেইগ ইয়াং – ৬ ম্যাচে ১০ উইকেট, স্ট্রাইক রেট ১০.৯

বাংলাদেশের স্কোয়াড অপরিবর্তিত

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ–অধিনায়ক), জাকের আলী, মেহেদী হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, নুরুল হাসান, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিদ হাসান, তানজিম হাসান সাকিব, তৌহিদ হৃদয়।

লাইভ দেখার উপায়

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি ম্যাচটি দেখাতোই পারবেন— টি-স্পোর্টস (T-Sports) চ্যানেলে সন্ধ্যা ৬টা থেকে সরাসরি সম্প্রচার

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ