ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিপিএলে নিলামের আগে সরাসরি চুক্তিতে দল পেলেন যেসব ক্রিকেটার, তালিকা প্রকাশ

২০২৫ নভেম্বর ২৮ ১৭:৫৯:১৩

বিপিএলে নিলামের আগে সরাসরি চুক্তিতে দল পেলেন যেসব ক্রিকেটার, তালিকা প্রকাশ

বিপিএল ২০২5 নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দুইজন দেশি ও দুইজন বিদেশি—মোট চারজন খেলোয়াড়কে সরাসরি চুক্তির মাধ্যমে দলে ভেড়ানোর সুযোগ পায়। সেই সুযোগে এখন পর্যন্ত ৬টি দল মোট ১৯ জন ক্রিকেটারকে সরাসরি অন্তর্ভুক্ত করেছে, যেখানে দেশি খেলোয়াড় ১২ জন এবং বিদেশি ৯ জন।

রংপুর রাইডার্স দেশি ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে জাতীয় দলের দুই অভিজ্ঞ খেলোয়াড় নুরুল হাসান সোহান ও মুস্তাফিজুর রহমানকে। তবে তারা এখনো কোনো বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেনি। একইভাবে রাজশাহী ওয়ারিয়র্সও বিদেশি না নিয়ে শুধুমাত্র দুটি দেশি ব্যাটসম্যান—নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিম—কে দলে যুক্ত করেছে।

অন্যদিকে ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস এবং নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস তাদের দেশি-বিদেশি কোটা পূরণ করেছে। নোয়াখালীর প্রথম বিপিএলেই তারা দেশি খেলোয়াড় হিসেবে সৌম্য সরকার ও হাসান মাহমুদকে বেছে নিয়েছে। বিদেশি হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে শ্রীলঙ্কার তারকা কুশল মেন্ডিস এবং ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হিটার জনসন চার্লস।

সিলেট টাইটানস দলে নিয়েছে নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে। বিদেশি কোটা পূরণ করেছে পাকিস্তানের দুই তারকা সাইম আইয়ুব এবং মোহাম্মদ আমিরকে নিয়ে। অন্যদিকে ঢাকা ক্যাপিটালস দেশি হিসেবে চুক্তিবদ্ধ করেছে তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে; বিদেশি হিসেবে দলের হয়ে খেলবেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস এবং ইউএই-র ব্যাটার উসমান খান।

চট্টগ্রাম রয়্যালস দেশি ক্রিকেটারের কোটা পূরণ করলেও বিদেশিদের মধ্যে আপাতত একজনকে দলে ভিড়িয়েছে—আবরার আহমেদ। দেশিদের মধ্যে তারা নিয়েছে দুজন স্পিনার তানভীর ইসলাম ও শেখ মেহেদী হাসানকে।

এখনো কিছু দলের হাতে একদিন সময় রয়েছে তাদের কোটা পূরণের জন্য। আগামী ৩০ নভেম্বর নিলামে তোলা হবে প্রায় ২৫০ জন ক্রিকেটারকে। বহুবার পেছানোর পর এ বছরের বিপিএল শুরু হতে পারে আগামী ২৬ ডিসেম্বর।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ