ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অস্ট্রেলিয়া অ্যাশেজ নিয়ে ভবিষ্যবাণী, নতুন আলোচনার ঝড় ক্রিকেট বিশ্বে

২০২৫ নভেম্বর ২৭ ১৯:৩৩:১৫

অস্ট্রেলিয়া অ্যাশেজ নিয়ে ভবিষ্যবাণী, নতুন আলোচনার ঝড় ক্রিকেট বিশ্বে

অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপর্যয়ের পর দেশের ক্রিকেটে শুরু হয়েছে তীব্র সমালোচনা। আর সেই সমালোচনার ঝড়ের মুখে সামনে থেকে আওয়াজ তুললেন ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার ইয়ান বোথাম। তাঁর মতে, বর্তমান দলের মানসিকতা ও খেলার ধরন বদলানো না হলে ভয়াবহ বিপর্যয় অনিবার্য—অস্ট্রেলিয়া সহজেই ৫–০ ব্যবধানে সিরিজ নিয়ে যাবে।

পার্থে ইংল্যান্ডের পারফরম্যান্স দেখে ক্ষুব্ধ বোথাম যুক্তরাজ্যের বার্তা সংস্থা পিএ নিউজকে বলেন,“এই ম্যাচটা ছিল একেবারে দুর্বিষহ। বারবার ‘আমরা এমনভাবেই খেলি’—এই যুক্তি শুনতে আমার ভীষণ বিরক্ত লাগে। এভাবে খেলতে চাইলে এখনই দেশে ফিরে যাওয়া উচিত। অস্ট্রেলিয়া হলে ৫–০-তেই সিরিজ শেষ করে দেবে।”

তিনি আরও যোগ করেন, ইংল্যান্ডের জার্সি গায়ে তোলার মতো সম্মানটুকু যেন ক্রিকেটাররা যথেষ্ট গুরুত্ব দিয়ে উপলব্ধি করেন।

ভালো অবস্থান থেকেও ভেঙে পড়া ইংল্যান্ড

প্রথম ইনিংসে মাত্র ১২ রানে শেষ পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। যদিও দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ১৩২ রানে থামিয়ে ৪০ রানের লিড নিয়েছিল বেন স্টোকসের দল।দ্বিতীয় ইনিংসেও ৫৯–১ থেকে ধস নামে; বাকি উইকেট তুলতে অস্ট্রেলিয়ার বেশি সময় লাগেনি। ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ট্রাভিস হেডের ঝড়ো সেঞ্চুরিতে সহজেই ৯ উইকেটে জয় তুলে নেয় অজি দল।

স্টোকস ইতিবাচক, বোথাম ক্ষুব্ধ

ম্যাচের পর ব্যাটিং পন্থা নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন স্টোকস। তাঁর দাবি,“আমরা আগ্রাসীভাবে রান তুলেছি বলেই লিডটা পেয়েছিলাম। আরেকটু লিড আদর্শ হতো।”

কিন্তু এ বক্তব্য বোথামের রোষানলে পড়ে। তাঁর মন্তব্য—যদি ইংল্যান্ড দল নিজেদের কৌশল না বদলায়, তাহলে এবার অ্যাশেজে ধবলধোলাইয়ের জন্য প্রস্তুত হতে হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ