ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা! বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ—জানুন ম্যাচের সময়
বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের অন্যতম উত্তেজনাপূর্ণ আয়োজন লাতিন–বাংলা ফুটবল সুপার কাপ ২০২৪, যেখানে অংশ নিচ্ছে বিশ্ব ফুটবলে প্রভাব বিস্তারকারী দুই লাতিন শক্তি— ব্রাজিল ও আর্জেন্টিনা। তিন দলের এই আন্তর্জাতিক বয়সভিত্তিক টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ৫ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত। এ উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) স্বাগতিক বাংলাদেশের জন্য ২৯ সদস্যের একটি সম্ভাবনাময় স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে অনূর্ধ্ব–১৭, ২০ ও ২৩ দলের প্রতিভাবান ফুটবলারদের বাছাই করে একত্রিত করা হয়েছে।
আর্জেন্টিনার বুয়েনস আইরেসভিত্তিক ক্লাব আতলেতিকো চার্লোনের অনূর্ধ্ব–২০ দল ২ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবে। পরদিন, ৩ ডিসেম্বর দেশে আসবে ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের অনূর্ধ্ব–২০ দল, যারা নিয়মিত ব্রাজিলিয়ান ফুটবলের তৃতীয় স্তরে খেলে থাকে। এই দুই ক্লাবই বয়সভিত্তিক ফুটবলে পারদর্শী এবং প্রতিভাবান খেলোয়াড় তৈরি করার জন্য সুপরিচিত। তাদের আগমনে বাংলাদেশে ফুটবলের উন্মাদনা আরও বেড়ে গেছে।
টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে, যেখানে দর্শকরা টিকিট সংগ্রহ করে সরাসরি মাঠে বসে ব্রাজিল–আর্জেন্টিনার তরুণ ফুটবল প্রতিভাদের খেলা দেখার সুযোগ পাবেন। সূচি অনুযায়ী, বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৫ ডিসেম্বর ব্রাজিলের বিপক্ষে। এরপর ৮ ডিসেম্বর আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে লাল–সবুজরা। টুর্নামেন্টের শেষ দিন ১১ ডিসেম্বর মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা, যা নিঃসন্দেহে হবে দর্শকদের জন্য এক মহারণ।
স্বাগতিক বাংলাদেশের ঘোষিত ২৯ সদস্যের স্কোয়াডে রয়েছে দেশের বিভিন্ন বয়সভিত্তিক দল থেকে বাছাই করা প্রতিভাবান ফুটবলাররা। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন—কিউবা মিচেল, জায়ান আহমেদ, ফাহমিদুল ইসলাম, বীতশোক চাকমা, আলিফ রহমান, তাসিন সিহাব, চন্দ্র সাহা, আজম খান, ইকরামুল ইসলাম, ইহসান হাবিব এবং আরও অনেকে। এই দলই লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তির বিপক্ষে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
টুর্নামেন্ট ঘিরে দেশজুড়ে প্রত্যাশা তৈরি হয়েছে। লাতিন ফুটবল সংস্কৃতির সঙ্গে বাংলাদেশের তরুণদের এই মোকাবিলা ভবিষ্যতের ফুটবল উন্নয়নে নতুন অভিজ্ঞতা যোগ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)