ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিশ্ব বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম: বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম কত

২০২৫ নভেম্বর ২৬ ১৯:৩০:২৮

বিশ্ব বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম: বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম কত

আন্তর্জাতিক বাজার | টানা তিন দফা পতনের পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম গত মঙ্গলবার (২৫ নভেম্বর) কিছুটা বাড়লেও একদিনের ব্যবধানে বুধবার (২৬ নভেম্বর) আবারও তা বেড়েছে। দুর্বল অর্থনৈতিক তথ্য এবং সুদের হার কমানোর প্রত্যাশার কারণে এই দাম বৃদ্ধি বলে বাজার বিশ্লেষকরা মনে করছেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৬ নভেম্বর) মার্কিন স্থানীয় বাজারে স্বর্ণের দাম শূন্য দশমিক সাত শতাংশ বেড়ে প্রতি আউন্স চার হাজার ১৬০ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে। উল্লেখ্য, স্বর্ণের এই দাম ১৪ নভেম্বরের পর থেকে সর্বোচ্চ।

ফেড ও সুদের হার কমানোর প্রত্যাশা

স্বর্ণের এই মূল্যবৃদ্ধির কারণ হিসেবে কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বিশেষ কারণ উল্লেখ করেছেন।

তিনি বলেন, "ডিসেম্বরে সুদের হার কমানোর প্রত্যাশা এখন আরও জোরদার হচ্ছে। ফেডারেল রিজার্ভ (ফেড) কর্মকর্তাদের নরম সুরের মন্তব্য ও দুর্বল অর্থনৈতিক তথ্যের কারণে এই বিষয়টি আরও শক্তিশালী হয়েছে, যা স্বর্ণের দাম বাড়িয়ে তুলছে।"

অন্য ধাতুর বাজার

স্বর্ণের পাশাপাশি অন্যান্য ধাতুর বাজারেও এদিন পরিবর্তন এসেছে। স্পট সিলভারের দাম এক দশমিক এক শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫১ দশমিক ৯৬ ডলারে দাঁড়িয়েছে। তবে প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দাম স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশে স্বর্ণের বর্তমান বাজারদর:

২২ ক্যারেট সোনা: ২ হাজার ৬১২ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা।

২১ ক্যারেট সোনা: ২ হাজার ৫০৮ টাকা বৃদ্ধিতে দাম হয় ২ লাখ ৩ হাজার টাকা।

১৮ ক্যারেট সোনা: ২ হাজার ১৩৫ টাকা বাড়িয়ে দাম নির্ধারিত হয় ১ লাখ ৭১ হাজার ৪২৬ টাকা।

সনাতন পদ্ধতির সোনা: ১ হাজার ৮৩১ টাকা বাড়ার পর দাম ছিল ১ লাখ ৪২ হাজার ৫৯২ টাকা।

আল-মামুন/

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত