ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
সুখবর! ভিসা ফি মওকুফ করলেন ওমানের সুলতান
মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ দেশ ওমান পারস্পরিক ভিসা ফি মওকুফের সিদ্ধান্তকে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। দেশটির সুলতান হাইথাম বিন তারিক সম্প্রতি একটি রয়্যাল ডিক্রি (নম্বর ১০০/২০২৫) জারি করে এই সিদ্ধান্ত কার্যকর করেন। এই চুক্তি ওমান এবং ইরাক সরকারের মধ্যে সম্পাদিত, যা দুই দেশের উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।
সরকারি ঘোষণায় জানানো হয়েছে, ভিসা ফি মওকুফ সুবিধা শুধুমাত্র কূটনৈতিক, বিশেষ এবং সরকারি (সার্ভিস) পাসপোর্টধারীদের জন্য প্রযোজ্য থাকবে। ফলে দুই দেশের সরকারি প্রতিনিধি, উচ্চপদস্থ কর্মকর্তা এবং কূটনৈতিকদের যাতায়াত আরও সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত হবে। এর ফলে প্রশাসনিক কার্যক্রম, দ্বিপাক্ষিক আলোচনাসহ বিভিন্ন রাষ্ট্রীয় কাজ আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
চুক্তিটি গত ৩ সেপ্টেম্বর ২০২৫ সালে ওমানের সালালাহ শহরে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে স্বাক্ষরিত হয়। সুলতানের আনুষ্ঠানিক অনুমোদনের পর এখন এটি বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট দফতর নিশ্চিত করেছে।
কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এ সিদ্ধান্ত শুধু দুই দেশের প্রশাসনিক প্রক্রিয়া সহজ করবে না, বরং রাজনৈতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতার নতুন অধ্যায় তৈরি করবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)