ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিপিএল ২০২৫: চরম নাটকীয়তা শেষে যোগ হলো নতুন দল

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ নভেম্বর ২৫ ১২:১৪:২৮

বিপিএল ২০২৫: চরম নাটকীয়তা শেষে যোগ হলো নতুন দল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজির তালিকা প্রকাশের পর এবার দেখা গেল চরম নাটকীয় মোড়। গত ১১ অক্টোবর বিসিবি বিপিএলের জন্য ১০টি অঞ্চলের নাম ঘোষণা করে—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কুমিল্লার সঙ্গে প্রথমবার যোগ হয় নোয়াখালী ও ময়মনসিংহ। সে সময় নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ দেখিয়েছিল বাংলা মার্ক লিমিটেড, কিন্তু প্রাথমিক যাচাই–বাছাইয়ে প্রতিষ্ঠানটি বাদ পড়ে।

তবে মাসখানেকের ব্যবধানে আবারও সুযোগ আসে নোয়াখালীর জন্য। এবার মালিকানা নিয়েছে দেশ ট্রাভেলস। দুই ধাপের যাচাই–বাছাই, নথিপত্র বিশ্লেষণ ও আর্থিক সক্ষমতা যাচাইয়ের পর গত ৫ নভেম্বর আগামী পাঁচ আসরের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করে বিপিএল গভর্নিং কাউন্সিল।

এবার মোট ছয়টি দলকে চূড়ান্ত করেছে বিসিবি, যারা নিলামে অংশ নেবে। আগেই যুক্ত হয়েছিল রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। নিয়ম অনুযায়ী পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার কথা থাকলেও বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি তা দিতে ব্যর্থ হয়। পরে সময় বাড়িয়ে ১৮ নভেম্বর নির্ধারণ করা হলেও আরও কয়েকটি দল শর্ত পূরণে ব্যর্থ হয়।

শুরুতে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশ করেছিল দেশ ট্রাভেলস। প্রাথমিক ধাপ পার হলেও শর্ত পূরণ না করায় তারা বাদ পড়ে। তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় অবশেষে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি হিসেবেই বিপিএলে যুক্ত হচ্ছে দেশ ট্রাভেলস মালিকানাধীন নতুন দলটি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ