ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

এবার মেয়াদোত্তীর্ণ পাসপোর্টও ব্যবহার করা যাবে

২০২৫ নভেম্বর ২২ ০৯:০৬:২৮

এবার মেয়াদোত্তীর্ণ পাসপোর্টও ব্যবহার করা যাবে

২০২৬ সালের হজযাত্রার প্রস্তুতিতে হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুবিধা ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। নতুন নির্দেশনায় বলা হয়েছে, এবার হজের নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলেও তা ব্যবহার করা যাবে। মঙ্গলবার প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তারা নিবন্ধন করতে সমস্যায় পড়ছিলেন। তাদের সুবিধার কথা বিবেচনা করেই মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে যাদের পাসপোর্ট নবায়নের সময় হয়নি বা প্রক্রিয়া চলমান, তারাও এখন নিবন্ধন করতে পারবেন।

তবে সতর্কতা হিসেবে মন্ত্রণালয় জানিয়েছে, মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট ব্যবহার করে নিবন্ধন করলেও ভিসা ইস্যুর সময় অবশ্যই পাসপোর্ট নবায়ন করে তথ্য সিস্টেমে হালনাগাদ করতে হবে। যদি ঠিক সময়ে পাসপোর্ট আপডেট না করা হয়, তবে সংশ্লিষ্ট হজযাত্রীর ভিসা অনুমোদিত হবে না।

সৌদি সরকারের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী ২০২৬ সালের হজের নিবন্ধন কার্যক্রম আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত