ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সুখবর! ভিসা ফি মওকুফ করলেন ওমানের সুলতান

২০২৫ নভেম্বর ২১ ০০:২৯:৫৭

সুখবর! ভিসা ফি মওকুফ করলেন ওমানের সুলতান

ওমানের সুলতান হাইথাম বিন তারিক পারস্পরিক ভিসা ফি মওকুফ চুক্তিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছেন। এ বিষয়ে তিনি রোববার রয়্যাল ডিক্রি নম্বর ১০০/২০২৫ জারি করেন। চুক্তিটি ওমান ও ইরাক সরকারের মধ্যে সম্পাদিত হয়েছে এবং এটি মূলত দুই দেশের কূটনৈতিক, বিশেষ ও সরকারি (সার্ভিস) পাসপোর্টধারীদের জন্য কার্যকর হবে। ফলে সরকারি প্রতিনিধি, কর্মকর্তাসহ বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিদের জন্য দুই দেশের মধ্যে যাতায়াত এখন আরও সহজ, দ্রুত ও ব্যয়বিহীন হবে।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভিসা ফি মওকুফের এই সুবিধা দ্বিপাক্ষিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে রাজনৈতিক ও অর্থনৈতিক আলোচনা, বাণিজ্যিক সম্পর্ক এবং রাষ্ট্রীয় পর্যায়ের সমন্বয় আরও শক্তিশালী হবে। দুই দেশের কূটনৈতিক কার্যক্রম গতি পাবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতাও আরও বাড়বে বলে ধারণা বিশেষজ্ঞদের।

উল্লেখযোগ্যভাবে, চুক্তিটি ৩ সেপ্টেম্বর ২০২৫ সালে সালালাহতে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে স্বাক্ষরিত হয়। সুলতানের অনুমোদনের পর এখন এটি কার্যকর করার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির পথে এটি একটি ইতিবাচক অগ্রগতি, যা ওমান–ইরাক সম্পর্ককে আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূ করে তুলবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত