ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ভারতকে হারিয়ে ইতিহাস গড়া জয় যাকে উৎসর্গ করলেন শমিত সোম

২০২৫ নভেম্বর ১৯ ১১:৩২:২১

ভারতকে হারিয়ে ইতিহাস গড়া জয় যাকে উৎসর্গ করলেন শমিত সোম

দীর্ঘ ২২ বছরের প্রতীক্ষার পর অবশেষে ভারতকে হারালো বাংলাদেশ। ২০২৫ সালের এশিয়ান কাপ বাছাইপর্বে শেখ মোরসালিনের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নিলো বাংলাদেশ। এই ঐতিহাসিক জয়ের পর আবেগঘন বার্তা দেন বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার শমিত সোম, যিনি কানাডা থেকে বাংলাদেশ দলের হয়ে খেলছেন।

জয় উৎসর্গ স্বাধীন বাংলা ফুটবল দলের কিংবদন্তি জাকারিয়া পিন্টুকে

শমিত সোম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন, এই বিজয় তিনি উৎসর্গ করেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ও মুক্তিযোদ্ধা ক্রীড়ানায়ক জাকারিয়া পিন্টুকে, যিনি গত বছর ১৮ নভেম্বর আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন।

শমিত বলেন, “ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে এই ১-০ জয় ছিল আমাদের মূল প্রেরণা। প্রতিটি ক্লান্তির মুহূর্ত, দীর্ঘ যাত্রা, সবকিছু ভুলে যায় আমরা মাঠে দাঁড়িয়ে যখন দর্শকদের গর্জন শুনি। এই শক্তিই আমাদের এগিয়ে নিয়ে যায়।”

তিনি আরও যোগ করেন, “আমি এই জয় উৎসর্গ করছি জাকারিয়া পিন্টুকে। তাঁর সাহস, নেতৃত্ব এবং দেশের প্রতি ভালোবাসা আমাদের সকলকে অনুপ্রাণিত করে। এই জয় তার জন্য, এবং আমাদের সমর্থকদের জন্য।”

শমিতের এই আবেগঘন বার্তা বাংলাদেশ ফুটবল সমর্থকদের মধ্যেও উদ্দীপনা সৃষ্টি করেছে, যেখানে ইতিহাসের এক স্মরণীয় মুহূর্ত তৈরি হলো।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত