ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
যা আগে ক্রিকেটে দেখা যায়নি, তা ঘটবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে
ক্রিকেট ইতিহাসে আগে কখনো এমন কিছু দেখা যায়নি—আসন্ন ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে প্রথমবারের মতো চা পানের বিরতি লাঞ্চের আগে হবে। টেস্ট ক্রিকেটের শতবর্ষের ঐতিহ্যে এই পরিবর্তনকে বড় একটি যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।
ভারতের গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, এই ম্যাচ দিয়েই নতুন বিরতির নিয়মটি কার্যকর করা হবে।
সাধারণত টেস্ট ম্যাচ স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয় এবং প্রথম বিরতি থাকে লাঞ্চের। তবে এবার ভারতের উত্তর-পূর্বাঞ্চলে সূর্যাস্ত দ্রুত হওয়ায় খেলার সময়সূচিতে বড় পরিবর্তন আনা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, খেলা শুরু হবে সকাল ৯টা থেকে এবং টস অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিটে। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত হবে প্রথম সেশনের খেলা। এরপর থাকবে ২০ মিনিটের চা পানের বিরতি। মধ্যাহ্নভোজের বিরতি নির্ধারণ করা হয়েছে দুপুর ১টা ২০ থেকে ২টা পর্যন্ত। খেলা চলবে বিকেল ৪টা পর্যন্ত, প্রয়োজনে সময় বাড়িয়ে ৪টা ৩০ মিনিট পর্যন্ত নেওয়া যাবে।
বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া এ পরিবর্তন সম্পর্কে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো-কে জানান,
“এটা সম্পূর্ণ বাস্তবসম্মত সিদ্ধান্ত। উত্তর-পূর্বাঞ্চলে শীতকালে সূর্যোদয় ও সূর্যাস্ত দ্রুত হয়। বিকেল ৪টার পর আলো কমে যায়, তাই সকালে খেলা শুরু করলে পুরো দিনটা ভালোভাবে ব্যবহার করা সম্ভব।”
এই সিদ্ধান্তের মাধ্যমে ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিহাসের নতুন অধ্যায় সূচনা করছে। ক্রিকেটপ্রেমীরা এখন অপেক্ষায়, এই নতুন নিয়ম মাঠে কেমনভাবে প্রভাব ফেলবে তা দেখার জন্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল