ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

আর্জেন্টিনার শিবিরে ধাক্কা: তিন তারকা ফুটবলারকে হারালো আর্জেন্টিনা

২০২৫ নভেম্বর ১১ ১৮:২৬:০১

আর্জেন্টিনার শিবিরে ধাক্কা: তিন তারকা ফুটবলারকে হারালো আর্জেন্টিনা

আসন্ন অ্যাঙ্গোলা ম্যাচকে সামনে রেখে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফুটবল দলের জন্য বড় ধাক্কা এসেছে। নিরাপত্তা ও স্বাস্থ্য সংক্রান্ত নিয়মাবলী পূরণে ব্যর্থ হওয়ায় তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে স্কোয়াড থেকে বাদ দিতে হয়েছে। এই খেলোয়াড়রা হলেন জুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা এবং জুলিয়ানো সিমেওনে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, সময়মতো হলুদ জ্বর প্রতিষেধক প্রদর্শনের জন্য প্রয়োজনীয় নথি দাখিল করতে না পারায় কোচ লিওনেল স্কালোনি এই তিন খেলোয়াড়কে দলের বাইরে রেখেছেন।

এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এমন এক সময়ে এসেছে, যখন এনজো ফার্নান্দেজ হাঁটুর চোটের কারণে ইতিমধ্যেই দল থেকে ছিটকে গেছেন। ফলে স্কোয়াডে নতুন করে ডাক পেয়েছেন দুই ডিফেন্ডার কেভিন ম্যাক অ্যালিস্টার ও লিসান্দ্রো মার্টিনেজ এবং উইঙ্গার এমিলিয়ানো বুয়েন্দিয়া।

বিশেষজ্ঞরা মনে করছেন, কেভিন ম্যাক অ্যালিস্টার আন্তর্জাতিক মঞ্চে অভিষেক ঘটাতে পারেন অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচে। অন্যদিকে চোট থেকে ফিরে আসা লিসান্দ্রো মার্টিনেজ দলে থাকলেও তার অংশগ্রহণ সীমিত থাকবে, মূলত অনুশীলন কার্যক্রমে।

আর্জেন্টিনার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা আগামী শুক্রবার (১৪ নভেম্বর) মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা-র বিপক্ষে বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবে। এই ম্যাচের পর ২০২৬ সালের মার্চে ফিনালিসিমা খেলার আগ পর্যন্ত দলের আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। আন্তর্জাতিক বিরতির বাকি চার দিন দল অনুশীলন ক্যাম্পে কাটাবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত