ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

শীতে মধু খাওয়ার অসাধারণ উপকারিতা, জানুন কোন সময় ও কীভাবে খাবেন

২০২৫ নভেম্বর ১১ ০৮:২৫:১২

শীতে মধু খাওয়ার অসাধারণ উপকারিতা, জানুন কোন সময় ও কীভাবে খাবেন

শীতকাল মানেই একটু উষ্ণতার খোঁজ। আর এই সময়ের অন্যতম প্রাকৃতিক স্বাস্থ্যসঙ্গী হলো মধু। প্রাচীনকাল থেকেই মধুকে ‘প্রাকৃতিক ওষুধ’ বলা হয়। এতে আছে প্রচুর অ্যান্টি–অক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ উপাদান, যা শরীরকে ভেতর থেকে সুস্থ ও শক্তিশালী রাখে।

ঢাকার এভারকেয়ার হাসপাতালের প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরী জানিয়েছেন, শীতে মধু খাওয়া শরীরের তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়।

মধুর পুষ্টিগুণ ও উপকারিতা

অ্যান্টি–অক্সিডেন্ট থাকার কারণে মধু শরীরকে ফ্রি র‍্যাডিকেল ক্ষতি থেকে রক্ষা করে এবং বয়সের ছাপ কমায়।

নিয়মিত মধু খেলে ত্বকের কোমলতা ও উজ্জ্বলতা বাড়ে।

ঠান্ডা-কাশি উপশমে মধু খুব কার্যকর—বিশেষ করে গরম পানি বা লেবুর রসের সঙ্গে খেলে উপকার মেলে।

দ্রুত শক্তি দেয়, কারণ এটি সহজে হজম হয় ও রক্তে শর্করা সরবরাহ করে।

প্রতি ১ চা–চামচ মধুতে থাকে প্রায় ২১ ক্যালরি ও পর্যাপ্ত পটাশিয়াম, যা হৃদরোগ প্রতিরোধে সহায়ক।

মধু খাওয়ার সঠিক উপায়

সকালে খালি পেটে আধা চা–চামচ মধু গরম পানির সঙ্গে খাওয়া সবচেয়ে উপকারী।

লেবু চা, রং চা বা গ্রিন টিতে সামান্য মধু মেশানো যেতে পারে।

সালাদ ড্রেসিং, ফলের রস বা ওটসের সঙ্গে মধু মিশিয়ে খাওয়া যায়।

ঠান্ডা-কাশির জন্য লেবুর রস, আদার রস ও মধু মিশিয়ে পানীয় বানানো যেতে পারে।

তবে দুধ–চায়ে মধু মেশানো ঠিক নয়, কারণ এতে মধুর কিছু উপকারী উপাদান নষ্ট হয়ে যায়।

সতর্কতা

অতিরিক্ত মধু খেলে রক্তে চিনি ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যেতে পারে, যা ডায়াবেটিস বা ফ্যাটি লিভার রোগীদের জন্য ক্ষতিকর।

দিনে আধা থেকে এক চা–চামচ মধুই যথেষ্ট।

শিশুদের অতিরিক্ত মধু না দেওয়া ভালো—এতে অস্থায়ী অতিচঞ্চলতা দেখা দিতে পারে।

যাদের মধুতে অ্যালার্জি আছে, তাদের জন্য মধু বিপজ্জনক হতে পারে।

অর্গানিক মধুতে তুলনামূলকভাবে অ্যালার্জির ঝুঁকি বেশি।

শীতকালে মধু শুধু শরীর গরম রাখে না, এটি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে এবং স্বাস্থ্যের সামগ্রিক উন্নতি ঘটায়। তাই সীমিত পরিমাণে নিয়মিত মধু খাওয়াকে বলা যায় এক প্রাকৃতিক স্বাস্থ্যরক্ষার উপায়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত