ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
প্রবাসীদের সুখবর দিল ওমান: মেয়াদ বাড়ল ১০ বছর পর্যন্ত
ওমান সরকার প্রবাসীদের রেসিডেন্ট (আকামা) কার্ডের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পূর্বে এই কার্ডের মেয়াদ ছিল মাত্র তিন বছর। নতুন সিদ্ধান্তের ফলে প্রবাসীদের জন্য দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ সৃষ্টি হলো।
ওমানের পুলিশ ও কাস্টমসের মহাপরিদর্শক সম্প্রতি “সিভিল স্ট্যাটাস আইন” এর নির্বাহী প্রবিধানের কিছু ধারা সংশোধন করে সিদ্ধান্ত নম্বর ১৫৭/২০২৫ জারি করেছেন। সংশোধিত নিয়ম অনুযায়ী, রেসিডেন্ট কার্ডের মেয়াদ আবেদনকারীর শর্তাবলি ও অনুমোদনের ভিত্তিতে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত নির্ধারণ করা যাবে।
নতুন বিধান অনুসারে, কার্ডের মেয়াদ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যেই নবায়ন করতে হবে। বিলম্বিত নবায়নের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা বা জরিমানা আরোপের বিধানও রাখা হয়েছে।
রেসিডেন্ট কার্ড নবায়নের জন্য প্রতি বছরের ফি নির্ধারণ করা হয়েছে ৫ ওমানি রিয়াল, যা সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত একত্রে প্রদান করা যাবে। এছাড়া, কার্ড হারানো বা ক্ষতিগ্রস্ত হলে প্রতিস্থাপন কার্ডের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ২০ ওমানি রিয়াল।
ওমান সরকারের এই উদ্যোগকে প্রবাসী ও বিনিয়োগকারীদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘমেয়াদি রেসিডেন্সির সুযোগ প্রবাসীদের কর্মসংস্থান, ব্যবসা এবং বিনিয়োগে স্থিতিশীলতা আনবে বলে ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল