ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
হঠাৎ পাল্টে গেল পেঁয়াজের বাজার
সবজির বাজারে সামান্য স্বস্তি ফিরলেও পেঁয়াজের বাজারে হঠাৎ লেগেছে আগুন। গত এক সপ্তাহে প্রতি কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ।
শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে—মাত্র এক সপ্তাহ আগেও যে পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৬৫ থেকে ৭০ টাকা কেজি, এখন সেটিই বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।
ব্যবসায়ীদের ব্যাখ্যা
বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। তাদের মতে, দেশের মোকামগুলোতে সরবরাহে ঘাটতি থাকায় পাইকারি দামে ঊর্ধ্বগতি হয়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও।
ক্রেতাদের অসন্তোষ
দামের এই অস্বাভাবিক বৃদ্ধিতে হতাশ সাধারণ ক্রেতারা।তারা বলছেন, “আয়ের সঙ্গে নিত্যপণ্যের দামের কোনো মিল নেই। সরকার যদি বাজার মনিটরিং না বাড়ায়, তাহলে আরও বিপদ বাড়বে।”
বাজার বিশ্লেষকরা কিন্তু একে সরবরাহ সংকট নয়, বরং সিন্ডিকেটের কারসাজি বলেই মনে করছেন। তাদের দাবি, কিছু বড় ব্যবসায়ী ও আমদানিকারক মিলে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে।
সবজির বাজারে কিছুটা স্বস্তি
অন্যদিকে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।শিম, বেগুন, করলা, লাউসহ বেশ কিছু সবজির দাম কেজিতে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত কমেছে।এছাড়া ডিম ও মুরগির দামও বর্তমানে নিম্নমুখী প্রবণতায় রয়েছে।
হিলিতেও একই চিত্র
দিনাজপুরের হিলিতেও এক সপ্তাহে দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা।এখন সেখানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৫৫ থেকে ৬০ টাকায়।স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, দেশের বড় বাজারগুলোতে সরবরাহ কমে যাওয়ায় পাইকারি পর্যায়ে দাম বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে খুচরা বাজারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)