ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
অবশেষে ভারতের এশিয়া কাপ ট্রফি কান্ডের সমাধান আসছে
বিতর্ক ঘিরে অবশেষে আশার আলো দেখা যাচ্ছে। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মধ্যে শুরু হয়েছে সৌহার্দ্যপূর্ণ আলোচনা। আইসিসির ত্রৈমাসিক সভায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়।
গুঞ্জন ছিল, ট্রফিকাণ্ডের সমাধানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) একটি বিশেষ কমিটি গঠন করেছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছেন, এমন কোনো কমিটি গঠন করা হয়নি।
তিনি জানান, ট্রফি সমস্যার সমাধানে জয় শাহের নেতৃত্বাধীন কাউন্সিল আইসিসির একজন কর্মকর্তার উপস্থিতিতে দুই বোর্ডের মধ্যে একটি পৃথক বৈঠকের ব্যবস্থা করেছিল। ওই বৈঠকে উপস্থিত ছিলেন সাইকিয়া নিজে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি।
ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)-কে সাইকিয়া বলেন,
“পুরো দেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে ট্রফির জন্য, যা ভারত আগস্টে দুবাইয়ে এশিয়া কাপে জিতেছিল। কিন্তু এখনো সেটি ভারতে পৌঁছেনি। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় বৈঠকেই আমি ও পিসিবি চেয়ারম্যান উপস্থিত ছিলাম।”
সাইকিয়া আরও জানান, আনুষ্ঠানিক বৈঠকের এজেন্ডায় বিষয়টি না থাকলেও আলোচনা ইতিবাচক ছিল। তিনি বলেন,
“আইসিসি একটি পৃথক বৈঠকের আয়োজন করে, যেখানে আমি, নাকভি এবং এক সিনিয়র আইসিসি কর্মকর্তা অংশ নিয়েছি। এটি আলোচনার শুরু করার একটি ইতিবাচক পদক্ষেপ। দুই পক্ষই সৌহার্দ্যপূর্ণভাবে অংশগ্রহণ করেছে, এবং আশা করি দ্রুত সমাধান হবে।”
বিসিসিআই সচিব আরও বলেন, “বরফ এখন গলে গেছে, তাই দুই পক্ষই দ্রুত সমাধানের পথে এগোচ্ছে। ভারতের কাছে এশিয়া কাপ ট্রফি পৌঁছানোর প্রক্রিয়া চূড়ান্ত করতে যৌথভাবে কাজ করা হবে।”
উল্লেখ্য, গত সেপ্টেম্বরের এশিয়া কাপ ফাইনালের পর থেকেই ট্রফি বিতর্কের সূত্রপাত। ভারতীয় দল পিসিবি চেয়ারম্যান নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়, এরপর থেকেই ট্রফিটি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসি) দফতরে তালাবদ্ধ করে রাখেন নাকভি।
তিনি দাবি করেন, ভারতীয় ক্রিকেটাররা অবশ্যই ট্রফি তার হাত থেকে গ্রহণ করতে হবে। এ কারণে তিনি এসিসির কর্মীদের নির্দেশ দেন, তার অনুমোদন ছাড়া যেন কেউ ট্রফি না সরায়। এখন আইসিসির উদ্যোগে নতুন আলোচনার মাধ্যমে সেই অচলাবস্থার অবসান ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)