ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
পারলো না ভারত, হেরে গেলো ম্যাচ
পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করার পরও ভারত যেন জিততে ভুলে গেছে। গ্রুপ পর্বে কুয়েতের কাছে হারের পর এবার বোল রাউন্ডে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারতকে হারতে হলো।
হংকং সিক্সেস টুর্নামেন্টে শনিবার বোল রাউন্ডের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাত ৪ উইকেটে ভারতকে হারিয়েছে। আগে ব্যাট করতে নেমে ভারত ৩ উইকেটে ১০৭ রান করে। জবাবে ৫.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ম্যাচ জয় করে আমিরাত।
গ্রুপ পর্বে কুয়েতের কাছে হেরে ভারত কোয়ার্টার-ফাইনালে উঠতে পারেনি। এবার আমিরাতের বিপক্ষে হারের ফলে বোল ফাইনালে খেলার সম্ভাবনাও কমে গেছে ভারতীয় দলের। বোল রাউন্ডে পরবর্তী দুই ম্যাচে ভারত নেপাল ও শ্রীলঙ্কার সঙ্গে খেলবে।
ভারত আগে ব্যাট করতে নেমে দুই ওভারে মাত্র ১২ রানে ৩ উইকেট হারায়। এরপর অভিমন্যু মিথুন এবং দিনেশ কার্তিক ঝড় তুলেন।
অভিমন্যু মিথুন: ১৬ বলে ৫০ রান, ৪ চার ও ৫ ছক্কা।
দিনেশ কার্তিক: ১৪ বলে ৪২ রান অবসরে যান।
সংযুক্ত আরব আমিরাতের পক্ষে নিলানশ কেশানি ২ ওভারে ১১ রানে ২ উইকেট নেন।
রান তাড়া করতে নেমে আমিরাত অধিনায়ক খালিদ শাহ ১৪ বলে ৫০ রান করেন (৪ চার ও ৫ ছক্কা)। আরেক ওপেনার সগির খান ১১ বলে ৩১ রান করেন। চার নম্বরে নেমে মোহাম্মদ আফরান ৫ বলে ২০ রান করে দলের জয় নিশ্চিত করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)