ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অবশেষে চুড়ান্ত হলো এবার বিপিএলে যে দলের হয়ে খেলবে তাসকিন

২০২৫ নভেম্বর ০৭ ০০:১৩:২৫

অবশেষে চুড়ান্ত হলো এবার বিপিএলে যে দলের হয়ে খেলবে তাসকিন

বিপিএলের উত্তেজনা এবারও যেন শীর্ষে। গত আসরে প্রথমবার অংশ নিয়ে ঢাকার ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি শুধু মাঠের পারফরম্যান্স নয়, বরং গ্যালারিতে দর্শক উন্মাদনা তৈরি করেছিল। বিশেষ করে দলের সঙ্গে থাকা শাকিব খানের উপস্থিতি ক্রিকেট ও সিনেমাপ্রেমীদের মেলবন্ধনের সুযোগ সৃষ্টি করেছিল। যদিও মাঠে তেমন ছাপ দেখা যায়নি, এবার দল নতুন শক্তি নিয়ে আসছে।

১২তম বিপিএলের সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত। ফ্র্যাঞ্চাইজিগুলো এখন তাদের দল সাজাচ্ছে, আর সেই তালিকার শীর্ষে ঢাকা ক্যাপিটালস তাসকিন আহমেদকে দলে ভেড়িয়েছে। ঢাকার এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, টাইগার স্পিডস্টার তাসকিন আহমেদ ও ঢাকা ক্যাপিটালসের মধ্যে প্রাথমিক আলোচনা ইতোমধ্যে সম্পন্ন। সব ঠিক থাকলে আসন্ন আসরে তাকে ঢাকার জার্সিতে খেলতে দেখা যাবে।

গেল আসরে তাসকিন রাজশাহীর হয়ে খেলেছিলেন এবং কিছু ম্যাচে অধিনায়কত্বও করেছিলেন। এবার রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটি প্রতিযোগিতায় নেই, যা সুযোগ সৃষ্টি করেছে ঢাকা ক্যাপিটালসের জন্য। ঢাকার সূত্র নিশ্চিত করেছে, তাসকিনের সঙ্গে চুক্তি চূড়ান্ত করা হয়েছে এবং পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

প্রথমবার বিপিএলে দলের মালিকানা নেওয়ার পর শাকিব খান প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার দল আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য প্রস্তুত থাকবে। এবার সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেবে বলে আশা করা যাচ্ছে।

বিপিএলের ১২তম আসর শুরু হচ্ছে ১৯ ডিসেম্বর। তার আগে চলতি মাসেই অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট, যেখানে দলগুলো তাদের শেষ দল ঘোষণা করবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ