ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশকে নাচিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন রশিদ খান

২০২৫ নভেম্বর ০৬ ১৫:৩৭:২৮

বাংলাদেশকে নাচিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন রশিদ খান

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও বাংলাদেশকে নাস্তানাবুদ করেছেন আফগান তারকা স্পিনার রশিদ খান। দারুণ পারফরম্যান্সের সুবাদে অক্টোবর মাসের সেরা খেলোয়াড় (Player of the Month) হওয়ার দৌড়ে জায়গা করে নিয়েছেন তিনি। যেখানে তার প্রতিদ্বন্দ্বী আরও দুই স্পিনার — পাকিস্তানের নোমান আলি ও দক্ষিণ আফ্রিকার সেনুরান মুত্থুসামি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে অক্টোবরের ‘প্লেয়ার অব দা মান্থ’ মনোনয়ন প্রকাশ করেছে আইসিসি। নারী ক্রিকেটে এই তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার, ভারতের স্মৃতি মান্ধানা এবং দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট।

সংযুক্ত আরব আমিরাতে গত মাসে আফগানিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। কুড়ি ওভারের সিরিজে রশিদ খান ৩ ম্যাচে ওভারপ্রতি মাত্র ৫ রান খরচ করে নেন ৬টি উইকেট। এরপর ওয়ানডে সিরিজে দেখা যায় তার ভয়ংকর রূপ— প্রথম ও তৃতীয় ম্যাচে নেন ৩টি করে উইকেট, আর দ্বিতীয় ম্যাচে মাত্র ১৭ রানে ৫ উইকেট নিয়ে একাই গুঁড়িয়ে দেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। তিন ম্যাচে তার গড় খরচ ছিল ওভারপ্রতি মাত্র ২.৭৩ রান।

এমন অসাধারণ পারফরম্যান্সের কারণেই মাসের সেরা হওয়ার দৌড়ে এগিয়ে রশিদ খান। তবে প্রতিযোগিতায় রয়েছেন নোমান আলি ও সেনুরান মুত্থুসামিও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে নোমান প্রথম ম্যাচে নেন ৬ উইকেট, পরের ইনিংসে আরও ৪টি। দ্বিতীয় টেস্টেও দুই ইনিংসে ২টি করে উইকেট শিকার করেন তিনি।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার মুত্থুসামি প্রথম টেস্টে হেরে যাওয়া ম্যাচে নেন ১১ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে খেলেন ৮৯ রানের অপরাজিত ইনিংস। সেই ধারাবাহিকতার কারণেই তিনি পান সিরিজ সেরার পুরস্কার।

নারী ক্রিকেটে অক্টোবরের সেরা হওয়ার দৌড়ও কম রোমাঞ্চকর নয়। সদ্যসমাপ্ত নারী ওয়ানডে বিশ্বকাপে আলো ছড়িয়েছেন অস্ট্রেলিয়ার গার্ডনার, ভারতের মান্ধানা ও দক্ষিণ আফ্রিকার উলভার্ট। গার্ডনার ব্যাট হাতে ৩২৮ রানের পাশাপাশি নিয়েছেন ৭ উইকেট। বিশ্বকাপে স্মৃতি মান্ধানা করেছেন দুই ফিফটি ও এক সেঞ্চুরিতে ৩৮১ রান, আর উলভার্টের ব্যাট থেকে এসেছে ৮ ইনিংসে ৪৭০ রান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ