ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
চরম দু:সংবাদ ; বাতিল হচ্ছে বাংলাদেশীদের ভিসা
ভিসা আবেদন প্রক্রিয়ায় ব্যাপক প্রতারণার অভিযোগ তুলে ভারত ও বাংলাদেশের নাগরিকদের লক্ষ্য করে কঠোর অবস্থান নিতে যাচ্ছে কানাডা সরকার। দেশটির প্রশাসন একযোগে বিপুল সংখ্যক বিদেশির ভিসা বাতিল করার বিশেষ কর্তৃত্ব চেয়ে পার্লামেন্টে “বিল সি–১২” নামে একটি প্রস্তাবিত আইন উপস্থাপন করেছে। সরকার দ্রুতই এই বিলটি পাস করতে চায় বলে জানিয়েছে কানাডার জাতীয় সংবাদমাধ্যম সিবিসি নিউজ।
যৌথ কার্যনির্বাহী দল গঠন
সিবিসি নিউজের হাতে আসা সরকারি নথি অনুযায়ী জানা যায়, অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ (IRCC) এবং কানাডা সীমান্ত পরিষেবা সংস্থা (CBSA) যৌথভাবে একটি উচ্চপর্যায়ের কর্মগোষ্ঠী গঠন করেছে। এই টিমের সঙ্গে যুক্ত করা হয়েছে মার্কিন কর্মকর্তাদেরও। তাদের মূল লক্ষ্য হলো নকল ও প্রতারণাপূর্ণ ভিসা আবেদন চিহ্নিত করে বাতিল করা এবং ভবিষ্যতে এ বিষয়ে প্রশাসনের ক্ষমতা বৃদ্ধি করা।
‘বিশেষ সমস্যা সৃষ্টিকারী রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত ভারত ও বাংলাদেশ
অভ্যন্তরীণ সরকারি নথিতে ভারত ও বাংলাদেশকে ‘বিশেষ সমস্যা সৃষ্টিকারী রাষ্ট্র (problematic states)’ হিসেবে উল্লেখ করা হয়েছে। নথিতে বলা হয়েছে, “নির্দিষ্ট দেশভিত্তিক ভিসাধারীদের” ভিসা একযোগে বাতিলের জন্য এই ক্ষমতা প্রয়োজন। তবে জনসমক্ষে কানাডার ইমিগ্রেশন মন্ত্রী লেনা দিয়াব কোনো দেশের নাম উল্লেখ না করে বলেছেন, মহামারি বা যুদ্ধ পরিস্থিতিতে এই ক্ষমতা প্রয়োগের প্রয়োজনীয়তা রয়েছে।
আইনি বিতর্কে জড়িয়ে পড়েছে বিল সি–১২
অটোয়া দ্রুত বিলটি পাস করতে চাইলেও ইতোমধ্যে এর বিরুদ্ধে আইনি বিতর্ক শুরু হয়েছে। ৩০টিরও বেশি মানবাধিকার ও সুশীল সমাজ সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে যে, বিলটি পাস হলে ফেডারেল সরকার বিপুল সংখ্যক অভিবাসীকে নির্বিচারে ভিসা বাতিল ও বিতাড়নের সুযোগ পাবে।মাইগ্র্যান্ট রাইটস নেটওয়ার্ক ও একাধিক অভিবাসন আইনজীবী আশঙ্কা প্রকাশ করেছেন—এই ক্ষমতা আসলে আবেদন প্রক্রিয়ার জট কমানোর অজুহাতেই নেওয়া হচ্ছে।
যদিও IRCC সিবিসিকে জানিয়েছে, প্রস্তাবিত আইনটি “নির্দিষ্ট কোনো দেশ বা জনগোষ্ঠীকে লক্ষ্য করে নয়” বরং এটি প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির অংশ।
প্রতারণা ঠেকাতে ‘কঠোর ব্যবস্থা’
কানাডার অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ভুয়া পর্যটক ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তারা ইতোমধ্যে কঠোর ব্যবস্থা নিয়েছে। “যেসব দেশ থেকে অপব্যবহারের হার বেশি” সেসব দেশের ভিসা আবেদন বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।বিভাগের তথ্যমতে, গত বছরের জুন মাস থেকে যুক্তরাষ্ট্র সীমান্ত দিয়ে অবৈধভাবে কানাডায় প্রবেশের হার ৯৭% কমেছে, আর প্রতারণার কারণে ভিসা বাতিলের হার ২৫% বৃদ্ধি পেয়েছে।
তবে ভারত ও বাংলাদেশকে কেন আলাদা করে উল্লেখ করা হয়েছে, সে বিষয়ে কানাডার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো সরাসরি ব্যাখ্যা দেয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল