ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নির্বাচন কমিশনের চমক: তিন নতুন দল পেল প্রতীক, দেখুন কে কী পেল
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সংযোজন ঘটল তিনটি দলের মাধ্যমে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল—এই তিন দলকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত পৃথক তিনটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা আসে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দেওয়া হয়েছে ‘শাপলা কলি’ প্রতীক,
বাংলাদেশ আম জনগণ পার্টিকে বরাদ্দ দেওয়া হয়েছে ‘হ্যান্ডশেক’,
আর বাংলাদেশ সমাজতান্ত্রিক দল পেয়েছে ‘কাঁচি’ প্রতীক।
নির্বাচন কমিশন জানায়, প্রতীক বরাদ্দের বিষয়ে যদি কারও কোনো আপত্তি থাকে, তবে ১২ নভেম্বরের মধ্যে প্রমাণপত্রসহ লিখিতভাবে ইসির সিনিয়র সচিবের কাছে কারণ জানাতে হবে।
এদিকে, প্রতীক বরাদ্দের ঘোষণা পাওয়ার পরই আনন্দের বন্যা বয়ে গেছে এনসিপি শিবিরে। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ফেসবুকে পোস্ট দিয়ে জানান,
“এনসিপি এখন থেকে ‘শাপলা কলি’ প্রতীকের দল। যারা এই নিবন্ধন প্রক্রিয়ায় অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের সবাইকে অভিনন্দন।”
একইভাবে দলের আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন,
“আলহামদুলিল্লাহ, সব শর্ত পূরণ করে এনসিপি এখন আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত রাজনৈতিক দল।”
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন,
“তিনটি নতুন রাজনৈতিক দল সব শর্ত পূরণ করেছে। তাদের যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক নিবন্ধন ও প্রতীক প্রদান করা হয়েছে।”
এই নিবন্ধনের মধ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নতুন তিনটি রাজনৈতিক দল অংশগ্রহণের সুযোগ পেল। এতে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?