ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মনোনয়ন পেয়ে যে বার্তা দিলেন ইশরাক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন তরুণ নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি ঢাকা-৬ আসনে (সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া, কোতোয়ালি ও বংশালের অংশবিশেষ) ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দলীয় মনোনয়ন পাওয়ার পর সোমবার (৩ নভেম্বর) রাত ১২টার পর নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে একটি আবেগঘন স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানান খোকার পুত্র ইশরাক।
তিনি লিখেন,
“আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ রহমতে বিএনপি আমাকে ঢাকা-৬ আসনের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। এজন্য আমি কৃতজ্ঞতা জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, মহাসচিব ও স্থায়ী কমিটির সকল সদস্যসহ দলের সকল নেতাকর্মীদের প্রতি।”
ইশরাক আরও বলেন,
“পুরান ঢাকায় ধানের শীষের জোয়ার তৈরি করে এই আসনটি দলের বিজয় হিসেবে উপহার দিতে চাই। পাশাপাশি বিএনপির অন্যান্য প্রার্থীদের প্রচারণাতেও সক্রিয়ভাবে কাজ করবো ইনশাআল্লাহ।”
তিনি নিজের পোস্টে আরও উল্লেখ করেন,
“দেশনায়ক তারেক রহমান সরাসরি আমাকে নানা দায়িত্ব দিয়েছেন। আমি মনে করি, তার হাতকে শক্তিশালী করা মানে বাংলাদেশের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা। তাই এই মনোনয়নকে আমি কোনো পুরস্কার নয়, বরং একটি গুরুদায়িত্ব হিসেবে গ্রহণ করছি।”
সবশেষে তিনি সকল নেতা-কর্মী ও ভোটারদের উদ্দেশে লেখেন,
“এটি বাংলাদেশের মাটি ও মানুষের ভাগ্য পরিবর্তনের সময়। এই দায়িত্ব সফলভাবে সম্পন্ন করতে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)