ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বর্ষসেরা একাদশে ইতিহাস গড়লেন ইয়ামাল, দেখুন আরও কারা আছেন

২০২৫ নভেম্বর ০৪ ১২:০৭:১৭

বর্ষসেরা একাদশে ইতিহাস গড়লেন ইয়ামাল, দেখুন আরও কারা আছেন

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব প্রফেশনাল ফুটবলারস (ফিফপ্রো) ঘোষণা করেছে নারী ও পুরুষ ফুটবলের বর্ষসেরা একাদশ। বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল হয়েছেন সবচেয়ে কম বয়সী পুরুষ খেলোয়াড় হিসেবে নির্বাচিত। নারীদের দলে অষ্টমবারের মতো জায়গা পেয়েছেন লুসি ব্রোঞ্জ।

ফিফপ্রো’র নির্বাচনের মাধ্যমে বছরের সেরা ১১ ফুটবলারের নাম চূড়ান্ত করা হয়। এবার পিএসজির সাবেক ও ম্যানচেস্টার সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা সর্বোচ্চ ১৩,৬০৯ ভোট পেয়ে বর্ষসেরা একাদশে জায়গা করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ভোট (১০,১৬৭) পেয়েছেন কেবল ১৮ বছর বয়সী ইয়ামাল। ২০১৮ সালে ১৯ বছর বয়সে কিলিয়ান এমবাপে সর্বকনিষ্ঠ হিসেবে এই দলে স্থান করেছিলেন।

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে মোট ৫ জন খেলোয়াড় বর্ষসেরা একাদশে জায়গা করেছেন—উসমান দেম্বেলে, আশরাফ হাকিমি, নুনো মেন্দেস, ভিতিনহা এবং সাবেক গোলরক্ষক দোন্নারুমা। এছাড়া রিয়াল মাদ্রিদ থেকে এমবাপে ও জুড বেলিংহ্যাম, লিভারপুলের ভার্জিল ফন ডাইক, চেলসির কোল পালমার ও বার্সেলোনার পেদ্রি পুরুষ একাদশে রয়েছেন।

নারী ফুটবল দলে সর্বোচ্চ ৬ জন ইংল্যান্ডের খেলোয়াড়। চেলসির লুসি ব্রোঞ্জ অষ্টমবার নির্বাচিত হয়েছেন। অন্যরা হলেন—হান্নাহ হ্যাম্পটন, মিলি ব্রাইট, ক্লো কেলি, লিয়াহ উইলিয়ামসন এবং অ্যালেক্সিয়া রুসো। এছাড়া স্প্যানিশ ক্লাবের খেলোয়াড়রা হলেন ওনা ব্যাটল, আইতানা বোনমাতি এবং অ্যালেক্সিয়া পুতেয়াস, মরকোর ঘিজলেন চিবাক এবং জাম্বিয়ার বারব্রা বান্দা।

বর্ষসেরা ফুটবল একাদশ

পুরুষ: জিয়ানলুইজি দোন্নারুমা (পিএসজি/ম্যানচেস্টার সিটি ও ইতালি), ভার্জিল ফন ডাইক (লিভারপুল ও নেদারল্যান্ডস), আশরাফ হাকিমি (পিএসজি ও মরক্কো), নুনো মেন্দেস (পিএসজি ও পর্তুগাল), জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ড), কোল পালমার (চেলসি ও ইংল্যান্ড), পেদ্রি (বার্সেলোনা ও স্পেন), ভিতিনহা (পিএসজি ও পর্তুগাল), উসমান দেম্বেলে (পিএসজি ও ফ্রান্স), কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স), লামিনে ইয়ামাল (বার্সেলোনা ও স্পেন)

নারী: হান্নাহ হ্যাম্পটন (চেলসি ও ইংল্যান্ড), ওনা ব্যাটল (বার্সেলোনা ও স্পেন), মিলি ব্রাইট (চেলসি ও ইংল্যান্ড), লুসি ব্রোঞ্জ (চেলসি ও ইংল্যান্ড), লিয়াহ উইলিয়ামসন (আর্সেনাল ও ইংল্যান্ড), আইতানা বোনমাতি (বার্সেলোনা ও স্পেন), ঘিজলেন চিবাক (বাদালোনা/আল হিলাল, মরকো), অ্যালেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা ও স্পেন), বারব্রা বান্দা (ওরল্যান্ডো প্রাইড ও জাম্বিয়া), ক্লো কেলি (ম্যানসিটি/আর্সেনাল ও ইংল্যান্ড), অ্যালেক্সিয়া রুসো (আর্সেনাল ও ইংল্যান্ড)

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত