ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
২০২৬ নির্বাচনের আগে এনসিপির ঝড়ো ঘোষণা, নতুন কমিটি ঘোষণা করল এনসিপি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি মঙ্গলবার (৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে “কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি” ঘোষণা করেছে।
নতুন এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, আর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
দলীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এনসিপির সার্বিক কার্যক্রম তদারকির জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে। প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ের সমন্বয়, প্রশাসনিক প্রস্তুতি, আইনি দিকনির্দেশনা, মিডিয়া কৌশল, প্রচারণা এবং মনিটরিংসহ সব বিষয় এই কমিটি পরিচালনা করবে।”
কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা—আরিফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার এবং অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম।
দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি নির্বাচনী প্রচারণা ও প্রার্থী মনোনয়নের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু করেছে। আসন্ন নির্বাচনে “গণমানুষের দল” হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল