ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপ জয়ের পর বিয়ে করছেন স্মৃতি মান্ধানা
ভারতের নারী ক্রিকেট দলের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের পর পুরো দেশ যখন উল্লাসে ভাসছে, তখন সামনে এলো আরও এক সুখবর—দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা বিয়ে করতে যাচ্ছেন তার দীর্ঘদিনের প্রেমিক, গায়ক ও সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলকে।
ভারতের টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এই যুগলের বিয়ে অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ২০ নভেম্বর, মহারাষ্ট্রের সাংলি জেলায়। সাংলিই স্মৃতির জীবনের প্রিয় স্থান—কারণ এখানেই তার শৈশব, এখানেই ক্রিকেট জীবনের সূচনা।
যদিও জন্ম মুম্বাইয়ে, তবে ছোটবেলা ও স্কুলজীবনের বেশিরভাগ সময় কাটে সাংলির মাধবনগরে। তাই বিয়ের আয়োজনও হচ্ছে সেখানেই, ঘনিষ্ঠ পরিবেশে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, পুরো অনুষ্ঠানটি হবে “সঙ্গীত ও ক্রিকেটের এক নিখুঁত মেলবন্ধন।”
প্রেম থেকে পরিণয়
২০২৪ সালে স্মৃতি ও পলাশের সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে, যখন তারা দু’জন ইনস্টাগ্রামে একসঙ্গে ছবি পোস্ট করেন। ভারত বিশ্বকাপ জয়ের পর পলাশ সোশ্যাল মিডিয়ায় স্মৃতির বিশ্বকাপ হাতে তোলা একটি ছবি শেয়ার করে লেখেন,
“সবচেয়ে এগিয়ে আমরা ভারতবাসী।”
ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়, এবং নেটিজেনরা মজা করে মন্তব্য করেন—“লাকি গাই!”
এক সাম্প্রতিক অনুষ্ঠানে পলাশ নিজেও বিয়ের বিষয়টি নিশ্চিত করে হেসে বলেন,
“শিগগিরই সে ইন্দোরের বউ হয়ে আসবে... ব্যস, এতটাই বলতে চাই।”এরপর মজার ছলে যোগ করেন,“আমি আপনাদের হেডলাইন দিয়ে দিলাম।”
কে এই পলাশ মুচ্ছল?
পলাশ মুচ্ছল ভারতের জনপ্রিয় সঙ্গীত পরিচালক, গায়ক ও গীতিকার। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে—‘তু যা কহে’, ‘পার্টি তো বন্তি হ্যায়’, ‘তেরা হিরো ইধার হ্যায়’। পাশাপাশি তার স্বাধীন সংগীত যেমন ‘খুশ নুমা’, ‘ও খুদা’ ও ‘মুসাফির’ শ্রোতাদের মধ্যে বিপুল জনপ্রিয়তা পেয়েছে।
বিশ্বকাপ জয় ও জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলা স্মৃতি মান্ধানার জন্য ভক্ত ও সতীর্থরা শুভকামনা জানিয়েছেন। ক্রিকেট আর সঙ্গীতের এই মিলনমেলা ইতিমধ্যেই ভারতের ক্রীড়াঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল