ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

এমবাপ্পের যে পেনাল্টি দেখে হার্ড এ্যাটাকে রিয়াল ভক্তের মৃত্যু

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ নভেম্বর ০৩ ০৯:১৪:১৪

এমবাপ্পের যে পেনাল্টি দেখে হার্ড এ্যাটাকে রিয়াল ভক্তের মৃত্যু

ফুটবল মানেই আবেগ, কিন্তু সেই আবেগই কেড়ে নিল এক নিবেদিত রিয়াল মাদ্রিদ সমর্থকের প্রাণ। স্পেনের সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারিতে বসে খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ইসরায়েলি নাগরিক ইগল ব্রডকিন (৫০)।

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে ২–১ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কিন্তু সেই জয়ের আনন্দ আর উপভোগ করতে পারেননি ব্রডকিন। ম্যাচের ৫২তম মিনিটে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। ঠিক সেই মুহূর্তেই ব্রডকিনের হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়।

স্টেডিয়ামের মেডিকেল টিম দ্রুত প্রাথমিক চিকিৎসা দিলেও অবস্থার অবনতি হলে তাকে লা পাজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সর্বোচ্চ চেষ্টার পরও বাঁচানো সম্ভব হয়নি এই রিয়ালপ্রেমীকে।

বাবার মৃত্যুর পর ব্রডকিনের ছেলে বলেন,

“রিয়াল মাদ্রিদ ছিল বাবার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা। আমরা সবসময় একসাথে রিয়ালের খেলা দেখতাম। এমবাপ্পে গোল মিস করতেই বাবা হঠাৎ পড়ে যান। যেন ওখানেই সব থেমে গেল।”

রিয়াল মাদ্রিদ ক্লাব ও সমর্থকরা তার প্রতি গভীর শোক প্রকাশ করেছে। আসছে ৫ নভেম্বর লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করবে রিয়াল শিবির।

ফুটবল দুনিয়া বলছে—

“তিনি সত্যিকারের রিয়ালিস্টা ছিলেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত দলের পাশে ছিলেন।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত