ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

লা লিগায় আগুন : বার্সেলোনার ঝড়ো সূচনা,খেলাটি সরাসরি দেখুন এখানে (Live)

২০২৫ নভেম্বর ০২ ২৩:৫৯:৫৮

লা লিগায় আগুন : বার্সেলোনার ঝড়ো সূচনা,খেলাটি সরাসরি দেখুন এখানে (Live)

লা লিগায় চলছে এক রোমাঞ্চকর মুখোমুখি লড়াই — বার্সেলোনা বনাম এলচে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিচ্ছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। মাত্র ১২ মিনিটের মধ্যেই লামিন ইয়ামাল ও ফারমিন লোপেজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বার্সা, যা কাতালান সমর্থকদের উল্লাসে মাতিয়ে তুলেছে।

ম্যাচের প্রথম দিকে দুই দলই সতর্কভাবে শুরু করলেও, মাত্র ৯ মিনিটের মাথায় লামিন ইয়ামালের দুর্দান্ত ফিনিশিংয়ে গোলের দেখা পায় বার্সা। এরপর ১২ মিনিটে মিডফিল্ডার ফারমিনের নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ হয়। এখন পর্যন্ত বল দখল ও পাসিংয়ের দিক থেকেও পুরোপুরি আধিপত্য বার্সেলোনার।

ম্যাচের সংক্ষিপ্ত পরিসংখ্যান (১২ মিনিট শেষে)

স্কোর: বার্সেলোনা ২-০ এলচে

শট অন টার্গেট: বার্সেলোনা ৩, এলচে ০

বল দখল: বার্সেলোনা ৬৭%, এলচে ৩৩%

কর্নার: বার্সেলোনা ২, এলচে ১

লাইভ উইন প্রোবাবিলিটি: বার্সেলোনার জয়ের সম্ভাবনা ৮৭%

দলীয় কৌশল ও লাইনআপ

বার্সেলোনার জার্মান কোচ হ্যান্সি ফ্লিক আজও আক্রমণাত্মক ৪-৩-৩ ফর্মেশনে মাঠে নেমেছেন।দলে রয়েছেন সেজসনি, আরাউজো, দে ইয়ং, কাসাদো, ফারমিন, এবং আক্রমণভাগে ইয়ামাল, টরেস ও রাশফোর্ড। বেঞ্চে আছেন লেবানডফস্কি ও দানি ওলমো।

অন্যদিকে এলচে সিএফ রক্ষণাত্মক ৪-১-৪-১ ছকে নামিয়েছে তাদের দলকে। একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলছেন আর. মির, যার উপরই গোলের আশা রাখছে অতিথিরা।

ম্যাচটি সরাসরি দেখবেন যেভাবে

বাংলাদেশের দর্শকদের জন্য লা লিগার এই ম্যাচটি দেখা যাবে বিগিন অ্যাপ (Begin App)-এ।এছাড়াও অনলাইন ভক্তরা “Barcelona vs Elche Live Match Today” লিখে Facebook Live বা yalla1shoot সাইটেও দেখতে পারবেন।

সরাসরি দেখতে এখানেক্লিককরুন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত