ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ওমানে প্রবাসীদের জন্য নতুন শ্রম আইন: ওয়ার্ক পারমিট ও ভিসা ফিতে বড় পরিবর্তন
ওমানের শ্রম মন্ত্রণালয় সম্প্রতি প্রবাসী কর্মীদের জন্য নতুন একটি শ্রম আইন জারি করেছে। এই আইন প্রবাসী কর্মী এবং নিয়োগকর্তা উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে। সরকারি গেজেটে প্রকাশের তিন মাস পর থেকে কার্যকর হবে এই নতুন বিধিমালা। আইনটি মূলত ওয়ার্ক পারমিটের মেয়াদ, ফি, বিলম্বজনিত জরিমানা এবং বিভিন্ন ক্ষেত্রে ছাড় সংক্রান্ত সুস্পষ্ট নির্দেশনা প্রদান করে।
নতুন আইন অনুযায়ী, প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ ২৪ মাস নির্ধারিত হয়েছে। যেসব প্রতিষ্ঠান নির্ধারিত লক্ষ্য পূরণ করতে পারবে, তারা ওয়ার্ক পারমিট ফিতে ৩০ শতাংশ ছাড় পাবেন, অন্যথায় দ্বিগুণ ফি পরিশোধ করতে হবে। সময়মতো ওয়ার্ক পারমিট নবায়ন না করলে প্রতি মাসের জন্য ১০ রিয়াল জরিমানা ধার্য হবে, যা সর্বোচ্চ ৫০০ রিয়াল পর্যন্ত যেতে পারে।
এছাড়া, সামাজিক প্রতিষ্ঠান যেমন ক্লাব, মসজিদ ও গির্জায় প্রবাসী কর্মী আনার জন্য লাইসেন্স ফি ১০১ রিয়াল নির্ধারণ করা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে যেমন কর্মীর মৃত্যু, ভিসা বাতিল, স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্যতা বা নিয়োগকর্তার মৃত্যু, ফি ফেরত বা জরিমানা মওকুফের সুযোগও রাখা হয়েছে। নতুন আইন প্রবাসী কর্মী এবং নিয়োগকর্তার জন্য স্বচ্ছতা ও নিয়মনীতি নিশ্চিত করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)