ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নির্বাচন নিয়ে যে শঙ্কায় তারেক রহমান
আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার রাতে রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ উদ্বেগের কথা জানান।
তারেক রহমান বলেন, “জনমনে প্রশ্ন উঠেছে, ঠিক সময়ে নির্বাচন হবে কি না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে কোনো অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের মতো অবস্থা তৈরি হতে পারে কি না, তা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে দেশে নানা ষড়যন্ত্র, সংঘাত, অপপ্রচার এবং অপকৌশল চলছে। কৌশল ও অপকৌশলের পার্থক্য না বুঝলে রাজনৈতিকভাবে বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে।”
বিএনপি শিগগিরই ৩০০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করবে জানিয়ে তারেক রহমান বলেন, “আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে ব্যক্তিগত মতভেদ ভুলে তাকে মেনে নিতে হবে। দল ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ থেকে কাজ করাই এখন সবচেয়ে জরুরি।”
প্রসঙ্গত, নির্বাচন কমিশন জানিয়েছে যে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)