ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দেশের ক্রিকেট ধ্বংসের পথে, অথচ মাত্র মাসে ক্রিকেটারদের আয় ৫০ লাখ টাকা

২০২৫ নভেম্বর ০২ ১০:২৭:৪১

দেশের ক্রিকেট ধ্বংসের পথে, অথচ মাত্র মাসে ক্রিকেটারদের আয় ৫০ লাখ টাকা

দেশের ক্রিকেটে যখন চলছে পারফরম্যান্সের তীব্র সমালোচনা— মাঠে ব্যর্থতা, টিমে বিশৃঙ্খলা, বোর্ডে অনিশ্চয়তা— ঠিক তখনই এক চমকপ্রদ তথ্য সামনে এসেছে!

মাত্র ৩০ দিনের ব্যবধানে জাতীয় দলের একাধিক ক্রিকেটার আয় করেছেন ৫০ লাখ টাকারও বেশি!

হ্যাঁ, ঠিকই শুনেছেন— আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ৬ ওয়ানডে ও ৬ টি-টোয়েন্টি খেলেই এই বিপুল অর্থ ঢুকেছে তাদের পকেটে।

বিশ্লেষণ বলছে—

এক ওয়ানডে ম্যাচ ফি: ৪ লাখ টাকা

এক টি-টোয়েন্টি ম্যাচ ফি: ২ লাখ ৫০ হাজার টাকা

বিদেশ সফরে টিএ/ডিএ: দৈনিক ১২৫ ডলার

দেশে সিরিজ চলাকালে টিএ/ডিএ: দৈনিক ৭৫ ডলার

মাত্র এই ম্যাচ ফি, টিএ/ডিএ ও পুরস্কার হিসাবেই একজন নিয়মিত খেলোয়াড়ের আয় দাঁড়িয়েছে প্রায় ৪২ লাখ ৪০ হাজার টাকা।এর সঙ্গে যুক্ত হয়েছে মাসিক বেতন ও বোনাস — সব মিলিয়ে ৫০ লাখ টাকারও বেশি।

দুবাইয়ে অনুষ্ঠিত আফগানিস্তান সিরিজে ক্রিকেটাররা ২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ছিলেন। সিরিজ শুরু দুই দিন আগেই তাদের টিএ গণনা করা হয়েছে। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলে পেয়েছেন স্থানীয় টিএ ও সিরিজ সেরা পুরস্কারের অর্থ।

অর্থাৎ পারফরম্যান্স যাই হোক, বেতন ও ভাতা কিন্তু জমছে কোটি টাকায়!দেশের ক্রিকেটের মান যখন নিচে নামছে, তখন খেলোয়াড়দের এই আকাশচুম্বী আয়ের বাস্তবতাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ