ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
এইমাত্র পাওয়া : চালু হলো ভিসা
চাকরির সুযোগ নিয়ে ইউরোপে নতুন দিগন্ত খুলছে পর্তুগাল। দেশটি এবার চালু করতে যাচ্ছে ‘স্কিলড ওয়ার্ক সিকিং ভিসা’, যা বিশেষভাবে তৈরি করা হয়েছে দক্ষ পেশাজীবীদের জন্য। এই নতুন ভিসা পুরনো ‘ওয়ার্ক সিকিং ভিসা’ বা চাকরি অনুসন্ধান ভিসার পরিবর্তে কার্যকর হবে।
ইউরোপীয় সংবাদমাধ্যম দ্য পর্তুগাল নিউজ এবং ইকোনমিক টাইমস-এর প্রতিবেদনে জানা গেছে, নতুন এই ভিসা চালু হলে পর্তুগালে কাজ করতে আগ্রহী বিদেশিদের জন্য একটি বৃহৎ সম্ভাবনার দরজা খুলে যাবে।
নতুন ভিসা, নতুন নিয়ম
পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ২৩ অক্টোবর থেকে পুরনো ওয়ার্ক সিকিং ভিসার সব অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। অর্থাৎ, এখন থেকে কনস্যুলার অফিস, ভিএফএস গ্লোবাল ও বিএলএস ইন্টারন্যাশনাল পরিচালিত ভিসা কেন্দ্রগুলো পুরনো ক্যাটাগরির আবেদন আর গ্রহণ করবে না।
নতুন স্কিলড ওয়ার্ক সিকিং ভিসা বর্তমানে কার্যকর প্রক্রিয়ায় আছে। তবে এটি আনুষ্ঠানিকভাবে চালু হবে বিদেশি কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইন ও বিধি-নিষেধ চূড়ান্ত হওয়ার পর।
নতুন আইন অনুযায়ী কার্যকর
প্রতিবেদন অনুযায়ী, এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে পর্তুগালের নতুন আইন ৬১/২০২৫ অনুযায়ী, যা ২২ অক্টোবর ২০২৫ তারিখে সরকারি গেজেটে প্রকাশিত হয়। এই আইনের অধীনে ভিসা নীতিতে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে, বিশেষত দক্ষ ও পেশাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে।
দক্ষ প্রার্থীদের জন্য অগ্রাধিকার
পর্তুগাল সরকার জানিয়েছে, নতুন ভিসা কাঠামোয় পেশাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বিশেষ দক্ষতাসম্পন্ন আবেদনকারীরাই প্রথম সুযোগ পাবেন। এতে বিদেশি কর্মীদের জন্য ইউরোপে চাকরির নতুন সম্ভাবনা তৈরি হবে।
বর্তমানে সব কনস্যুলেট ও অংশীদার সংস্থা পুরনো ভিসা কার্যক্রম স্থগিত রেখেছে। নতুন ভিসা প্রক্রিয়া, যোগ্যতার শর্ত ও আবেদন শুরুর তারিখ সম্পর্কিত বিস্তারিত তথ্য পর্তুগাল সরকারের পরবর্তী ঘোষণায় জানানো হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল